বিশ্বকাপ জয়ী স্পেনের ডিফেন্ডারের হঠাৎ অবসর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

স্পেনের বিশ্বকাপ জয়ী অন্যতম সদস্য মার্কোস লরেন্তে হঠাৎ অবসর নিয়েছেন। স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়ার ঠিক পরপরই মাত্র ৩১ বছর বয়সে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানান আতলেতিকো মাদ্রিদের এই তারকা। স্পেনের জার্সি হাতে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, এই সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত এবং অত্যন্ত ভেবেচিন্তে নেওয়া।

বিশ্বকাপ শুরুর আগেই অবসরের বিষয়টি মনে মনে ঠিক করে ফেলেছিলেন উল্লেখ করে লরেন্তে বলেন, ‘আমি জানি যে, আমি এখনো তরুণ এবং এই জার্সিতে হয়তো আরও বেশ কিছুদিন খেলে যাওয়ার সুযোগ ছিল। আমি এও জানি যে আপনাদের অনেকেই এই সিদ্ধান্ত হয়তো বুঝতে পারবেন না, বাইরে থেকে দেখলে আমিও হয়তো বুঝতাম না। তবে এটি আমার একান্তই ব্যক্তিগত, খুব গভীরভাবে ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

২০২০ সালে স্পেনের জাতীয় দলে অভিষেক হওয়া লরেন্তে ২০২০ সালের পর ২০২২ বিশ্বকাপেও দলের স্কোয়াডে ছিলেন, যদিও ২০২৪ সালের ইউরো জয়ী দলে তার জায়গা হয়নি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে স্পেনের হয়ে ২৭টি ম্যাচ খেলেছেন তিনি। স্পেনের হয়ে দেশকে প্রতিনিধিত্ব করা এবং এই গৌরবের ইতিহাসের অংশ হতে পারা তার জীবনের অন্যতম বড় সম্মান বলে উল্লেখ করেছেন লরেন্তে।

বিদায়বেলায় সতীর্থদের সঙ্গে কাটানো শেষ মুহূর্তগুলোর স্মৃতিচারণ করে লরেন্তে আরও বলেছেন, ‘এই বছরগুলোয় যাদের সঙ্গে আমার দেখা হয়েছে এবং যারা আমার পরিবার ও আমাকে অনন্য ও অবিস্মরণীয় কিছু মুহূর্ত উপহার দিয়েছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি যা কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, তার সবই হৃদয়ে জমা রাখবো; বিশেষ করে এই শেষ ৫২ দিন। একটি অসাধারণ দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে স্পেনকে শীর্ষে নিয়ে যাওয়ার সেই মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে।’

/টিএ/আইএএম/
সম্পর্কিত
ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস বার্সেলোনায়
দাবদাহের হাত ধরে স্পেনে ফিরলো শত বছরের পুরনো ‘আবানিকো’
স্পেনে ভ্রমণে মেনে চলুন ৫ অলিখিত নিয়ম
সর্বশেষ খবর
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
নেপালে বন্যা: ৬০০ শিক্ষার্থীর সন্ধান মিলছে না, থমকে আছে তথ্য যাচাই
নেপালে বন্যা: ৬০০ শিক্ষার্থীর সন্ধান মিলছে না, থমকে আছে তথ্য যাচাই
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার