সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬

চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ দুই আসরের শিরোপাজয়ী প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ফ্রান্স লিগ ওয়ানে বাজে ফর্ম অব্যাহত রয়েছে। ২০২৬-২৭ মৌসুমের শুরুর তিন ম্যাচের একটিতেও জিততে পারেনি দলটি। প্রথম দুই ম্যাচ ড্র করার পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নিজেদের ঘরের মাঠে মোনাকোর কাছে ২-১ গোলে হেরেই গেলো লুইস এনরিকের শিষ্যরা। লীগে প্রথম তিন ম্যাচ শেষে পিএসজির অবস্থান এখন ১২ নম্বরে। আর তাদেরকে হারিয়ে টেবিলের একনম্বরে উঠে এসেছে মোনাকো।

এর আগে রেনেস ও লিঁলের সঙ্গে দুই ম্যাচ ড্র করে পয়েন্ট হারিয়ে পার্ক দেস প্রিন্সেসে মোনাকোর বিপক্ষে মাঠে নামে। অধিনায়ক মারকুইনোস ৩১ মিনিটে গোল করে ফরাসি চ্যাম্পিয়নদের প্রথম জয়ের বার্তা দিয়েছিলেন।

তবে দ্বিতীয়ার্ধে নাযিনহো ও স্ট্যানিস ইদুম্বোর দুটি গোলে ম্যাচটি ঘুরে দাঁড়ায় মোনাকো। এই জয়ে টানা তিন ম্যাচে জয় নিশ্চিত করে তারা, যা তাদের লিওঁ ও লিঁলের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে শীর্ষে নিয়ে গেছে।

কিন্তু ম্যাচের কিক-অফের আগে পিএসজির জন্য সুখবর ছিল যে, দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ লুইস এনরিকে ২০৩০ সাল পর্যন্ত ক্লাবে চুক্তি বাড়িয়ে নিয়েছেন।

এ ছাড়া মিডফিল্ডার ফাবিয়ান রুইজ এবং হোয়াও নেভেসের চুক্তি নবায়নসহ আরও বেশ কয়েকজন খেলোয়াড় চুক্তি বৃদ্ধি করেছেন।

লিঁলের বিরুদ্ধে ম্যাচ মিস করার পর নেভেস এবং খভিচা কাভারাতসখেলিয়া একাদশে ফিরেছিলেন। যার ফলে লুকাস বেরালদো এবং ফেরান তোরেসকে বেঞ্চে বসতে হয়।

অন্যদিকে, এভারটনে ট্রান্সফার বাতিল হওয়ায় মোনাকোর ফরোয়ার্ড ফোলারিন বালোগান আজকের ম্যাচে অনুপস্থিত ছিলেন। তবে চেলসিতে সম্ভাব্য ট্রান্সফার ব্যর্থ হওয়ার পরও মিডফিল্ডার লামিন কামারা শুরুর একাদশে খেলেছেন।

ম্যাচের শুরুতে ডেজিরে দুয়ে দুটি গোল করার সুযোগ পেলেও মোনাকোর গোলরক্ষক লুকাস হ্রাডেৎস্কি চমৎকারভাবে তা রুখে দেন। দ্বিতীয় সুযোগটির রিবাউন্ডে কাভারাতসখেলিয়াও সুযোগ নষ্ট করেন।

পাল্টা আক্রমণে মোনাকোর ভ্যান্ডারসন কঠিন কোণ থেকে একটি শট নিয়ে পিএসজির গোলরক্ষক মাতভে সাফনোভকে পরীক্ষায় ফেলেন।

তবে ৩১ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। কাভারাতসখেলিয়ার দারুণ এক ক্রস থেকে বুক দিয়ে বল জালে পাঠান মারকুইনোস। এটি লিগ ১-এ তার ১৪তম মৌসুমে ২৮তম গোল।

কাভারাতসখেলিয়া ম্যাচে দারুণ প্রভাব বিস্তার করছিলেন। তার ২০ গজ দূর থেকে নেওয়া একটি শট এরিক ডায়ারের গায়ে লেগে মোড় পরিবর্তন করলে দারুণ দক্ষতায় তা বাঁচান হ্রাডেৎস্কি।

বিরতির পরও পিএসজির আক্রমণ বজায় ছিল। দুয়ে ও কাভারাতসখেলিয়ার সম্মিলিত আক্রমণের পর মানেস আকলিউশের নেওয়া শট ক্রসবারে লাগে। যদিও এর আগেই তিনি অফসাইডে ছিলেন।

এরপর ভিতিনহার পাস থেকে আকলিউশে হ্রাডেৎস্কির ওপর দিয়ে বল ভাসিয়ে গোল করার চেষ্টা করেছিলেন এবং পরে ভিতিনহার নিজস্ব শটও মোনাকো গোলরক্ষক সেভ করেন।

তবে ৫৮ মিনিটে ম্যাচের বিপরীত স্রোতে সমতায় ফেরে মোনাকো। পিএসজি ডিফেন্স বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে জর্ডান তেজের ক্রস থেকে একদম আনমার্কড থাকা নাযিনহো দারুণ হেডে গোল করেন।

সমতায় ফেরার পর আত্মবিশ্বাসী হয়ে ওঠা মোনাকো দ্বিতীয় গোলটি পেয়ে যায়। ইদুম্বো অধিনায়ক মারকুইনোসকে কাটিয়ে বক্সে ঢুকে সাফনোভকে পরাস্ত করে নিকট পোস্টে জোরালো শটে গোল করেন।

ম্যাচের শেষদিকে পিএসজি গোল পরিশোধের মরিয়া চেষ্টা করে। ফেরান তোরেসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয় এবং একদম শেষ মুহূর্তে ওসমান দেম্বেলের নিশ্চিত একটি শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন হ্রাডেৎস্কি।

/এফআর/
সম্পর্কিত
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
বিশ্বকাপ জয়ী স্পেনের ডিফেন্ডারের হঠাৎ অবসর
ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস বার্সেলোনায়
সর্বশেষ খবর
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ