উয়েফা চ্যাম্পিয়নস লিগ

রোমার কাছে পয়েন্ট খুইয়ে শীর্ষস্থান হারালো পিএসজি

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ০৯:১০ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১১

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে ইতালির ক্লাব এএস রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুধবার (২৫ নভেম্বর) রাতে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ফরাসি ক্লাবটি।

এই ড্রয়ের মধ্য দিয়ে চলতি চ্যাম্পিয়নস লিগে টানা জয়ের ধারাও থেমেছে পিএসজির। ম্যাচের ১২তম মিনিটে মারিও হারমোসোর গোলে এগিয়ে যায় রোমা। পরে ইলিয়া জাবারনির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা উসমান দেম্বেলে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন। তবে ৭৮তম মিনিটে পেনাল্টি থেকেই রোমার হয়ে সমতাসূচক গোলটি করেন ডোনিয়েল মালেন। ফলে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

ম্যাচের আগে পিএসজি চলতি আসরে টানা চার জয়ে শতভাগ সাফল্য ধরে রেখেছিল। তবে রোমার বিপক্ষে ড্রয়ে সেই ধারায় ছেদ পড়ল। উল্লেখ্য, ২১ নভেম্বর নিসের বিপক্ষে ৩-২ গোলের জয়ের পর এটিই ছিল পিএসজির সর্বশেষ ম্যাচ।

রোমার সঙ্গে ড্র করায় তালিকার শীর্ষস্থন থেকে দুইয়ে নেমে এসেছে পিএসজি। তাদের পয়েন্ট ১৩। ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ১২ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে কোমো। 

/আইএএম/
সম্পর্কিত
পচেত্তিনোর শুরুটা হলো দুঃস্বপ্ন দিয়ে, অ্যানফিল্ডে বিধ্বস্ত ইউনাইটেড
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
পয়েন্ট হারালো প্রিমিয়ার লিগের শীর্ষ দল, হারতে হারতে ড্র
সর্বশেষ খবর
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখবে ঘরে তৈরি এই তিন তেল
শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখবে ঘরে তৈরি এই তিন তেল
এমপির গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য লাগেনি মাথায়
এমপির গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য লাগেনি মাথায়
গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ১৬ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ১৬ ফিলিস্তিনি
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা