মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছেন, তবে মাঠে প্রভাব ফেলার ক্ষেত্রে এই তারকা একেবারেই থেমে যাননি।

মাঠের খেলা থেকে নিজের জন্মভূমি আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর, শনিবার রাতে নিজের প্রথম ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে জোড়া অ্যাসিস্ট করেন মেসি। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে ড্র করে তারা।

ইন্টার মিয়ামির হয়ে গোল করেন লুইস সুয়ারেজ এবং কাসেমিরো। লিগে ১১টি ম্যাচ বাকি থাকতে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিয়ামি শীর্ষস্থানধারী ন্যাশভিলের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে রয়েছে।

ম্যাচের ৩২ মিনিটে মেসির কর্নার থেকে হেড করে গোল মুখ খোলেন কাসেমিরো। এর কয়েক মিনিট পরই আটলান্টার হয়ে সমতা ফেরান মিগুয়েল আলমিরন। এরপর মেসির বাড়িয়ে দেওয়া একটি শূন্যে ভাসানো বল ধরে তেলাস্কো সেগোভিয়া সুযোগ তৈরি করে দেন সুয়ারেজকে। প্রথমার্ধের ঠিক আগে বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে চলতি মৌসুমে নিজের ১২তম গোলটি করেন সুয়ারেজ।

৮৭ মিনিটে ব্রিল এমবোলো পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান এবং শেষ মুহূর্তে ইন্টার মিয়ামির বেশকিছু আক্রমণ সামলে নিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ে আটলান্টা।

ইন্টার মিয়ামির নু স্টেডিয়ামে এক বৃষ্টির রাতে প্রতিকূল আবহাওয়ার কারণে এক ঘণ্টারও বেশি সময় খেলা বিলম্বিত হয়। দীর্ঘ অপেক্ষার পর দুই দলের খেলোয়াড়রা যখন ওয়ার্ম-আপের জন্য মাঠে নামেন, তখন দর্শকরা উল্লাসে ফেটে পড়েন— আর মেসি যখন টানেল থেকে বেরিয়ে আসেন, তখন সেই গর্জন আরও জোরালো হয়।

অ্যাপল টিভির সঙ্গে ম্যাচ-পূর্ব এক সাক্ষাৎকারে স্প্যানিশ ভাষায় মিডফিল্ডার রদ্রিগো দে পল বলেন, ‘অত্যন্ত আবেগঘন মুহূর্ত। তাকে মাঠে দেখতে পাওয়ার মধ্যে আমরা দারুণ এক রোমাঞ্চ অনুভব করেছি। সারা বিশ্বজুড়ে ১০ নম্বর লেখা আর্জেন্টিনার জার্সি দেখতে পাওয়াটা সবসময়ই আমাদের জন্য অনেক আনন্দের ছিল।’

/টিএ/আরকে/
সম্পর্কিত
মেসি নেমেও হার এড়াতে পারলেন না!
স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার পেলেন মেসি
মেসিকে দেখতে হাত কাটলেন ভক্ত!
সর্বশেষ খবর
আরও নির্ভুল পারমাণবিক আলোকঘড়ি বানালেন চীনা বিজ্ঞানীরা
আরও নির্ভুল পারমাণবিক আলোকঘড়ি বানালেন চীনা বিজ্ঞানীরা
একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
গ্যাসের সংকটে দুই দিনেই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন
গ্যাসের সংকটে দুই দিনেই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন
দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি
দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম