মেজর লিগ সকারে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৯

মাত্র ১৬ বয়সেই মেজর লিগ সকারের ইতিহাসে নিজের নাম লিখে ফেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। আর ইতিহাস গড়ার রাতটিকে আরও স্মরণীয় করে রাখতে উদযাপনটাও করেছেন ফিলাডেলফিয়ার নতুন ক্রীড়া তারকা লেব্রন জেমসকে শ্রদ্ধা জানিয়ে।

রবিবার সুবারু পার্কে সিএফ মন্ট্রিয়লকে ২-০ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। যেখানে টানা তৃতীয় ম্যাচে গোল করেছেন সুলিভান। এর মধ্য দিয়ে মেজর লিগ ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে গোল বা গোলে অবদান রাখার কীর্তি গড়েছেন তিনি। শুধু তাই নয়, প্রথম কিশোর খেলোয়াড় হিসেবেও এই রেকর্ড এখন তার।

চলতি মৌসুমে এটি সুলিভানের চতুর্থ গোল। সব মিলিয়ে ১১টি গোলে অবদান রেখেছেন তিনি। যেখানে গোল করেছেন ৪টি ও অ্যাসিস্ট ৭টি। তাতেই ২০০৫ সালে ১৬ বছর বয়সে ফ্রেডি আদুর গড়া রেকর্ড ভেঙে দিয়েছেন সুলিভান। মেজর লিগ সকারে ১৬ বছর বয়সী কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশি গোলে অবদান  রাখার রেকর্ড এখন তার দখলে।

আর সুলিভানের এই ইতিহাসের রাতেই ফিলাডেলফিয়া ইউনিয়নের মৌসুমও যেন নতুন মোড় নিলো।

মৌসুমের ভয়াবহ শুরুর পর টানা আট ম্যাচ অপরাজিত ফিলাডেলফিয়া। রবিবারের জয়ে প্রথমবারের মতো চলতি মৌসুমে তারা উঠে এসেছে এমএলএস কাপের প্লে-অফের অবস্থানে।

ম্যাচে প্রথম গোলটি করেন ড্যানলি জ্যাঁ জ্যাকস। ৫৭ মিনিটে তার গোলের পর ১৮ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন সুলিভান।

ম্যাচ শেষে সুলিভান বলেন, ‘আমি বক্সের মধ্যে ছিলাম, আর বক্সেই তো আসল ঘটনাগুলো ঘটে।’

তবে গোলের চেয়েও আলোচনার জন্ম দেয় তার উদযাপন। গোল করার পর লেব্রন জেমসের বিখ্যাত ‘চক টস’ উদযাপন করেন সুলিভান। ফিলাডেলফিয়ার নতুন ক্রীড়া তারকাকে সম্মান জানাতেই এমন উদযাপন  করেন তিনি।

অনেক দিন ধরেই এই মুহূর্তটির অপেক্ষায় ছিলেন সুলিভান। তিনি জানান, বেশ কয়েকটি ম্যাচ ধরে ইউনিয়নের ফটোগ্রাফার কিম তার জন্য চক রেখে দিচ্ছিলেন। শুধু অপেক্ষা ছিল সঠিক মুহূর্তের।

অবশেষে রবিবার সুবারু পার্কের ঠাসা গ্যালারিই এনে দিল সেই সুযোগ। লেব্রনের জন্য অবশ্য সুলিভানের একটি আমন্ত্রণও আছে। সুলিভান বলেন, ‘তাকে আমাদের ড্রাম বাজাতে আনতেই হবে।’এরপর মজা করে যোগ করলেন,‘ইনস্টাগ্রামে আমাকে ফলো করুন।’

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন অগ্রগতি
ইইউ’র ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধানবাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন অগ্রগতি
সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান