৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১০

গোল করা যেন তার নিত্যদিনের কাজ। প্রতিপক্ষ যত কঠিন হোক, গোলের নেশায় থামার লোক নন আর্লিং হাল্যান্ড। এবার পোর্তোর বিপক্ষে জোড়া গোল করে ম্যানচেস্টার সিটির জয়ের নায়ক হওয়ার পাশাপাশি ক্লাবের ইতিহাসেও জায়গা করে নিয়েছেন নরওয়ের তারকা।

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের অভিযান ২-০ গোলের জয় দিয়ে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে দুটি গোলই করেছেন হাল্যান্ড। আর সেই জোড়া গোলের সুবাদে ইউরোপের প্রতিযোগিতায় তার অবিশ্বাস্য গোলের ধারাও আরও সমৃদ্ধ হলো।

প্রথমার্ধে পোর্তোর গোলরক্ষক দিয়োগো কস্তা একাধিকবার হাল্যান্ডকে আটকে দেন। তবে বিরতির পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সিটিকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই এনজো ফার্নান্দেজের ক্রস থেকে হেডে বল জালে পাঠিয়ে সিটিকে এগিয়ে দেন হাল্যান্ড।

যোগ করা সময়ের শেষদিকে আবারও গোল করেন তিনি। এবার রায়ান এইত-নুরির পাস পেয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে সিটির জয় নিশ্চিত করেন।

এই জোড়া গোলের পর চ্যাম্পিয়ন্স লিগে হাল্যান্ডের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৯। আর সেটিও মাত্র ৫৯ ম্যাচে! সিটির হয়ে এই প্রতিযোগিতায় তার গোল এখন ৩৬টি। সেই সুবাদে ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে সার্জিও আগুয়েরোর পাশে বসেছেন তিনি।

শুধু সিটির রেকর্ডেই থামেননি হাল্যান্ড। চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের গোলদাতাদের তালিকায় উঠে এসেছেন সপ্তম স্থানে। একই সঙ্গে এই প্রতিযোগিতায় তার গোল করা ভিন্ন প্রতিপক্ষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২।

সিটির জার্সিতে আরেকটি মাইলফলকও স্পর্শ করেছেন হাল্যান্ড। পোর্তোর বিপক্ষে দুই গোলের পর ক্লাব ক্যারিয়ারে তার মোট গোল দাঁড়িয়েছে ১৬৭টি। আর সেটাও মাত্র ২০৩ ম্যাচে। এতে টমি জনসনকে পেছনে ফেলে সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। তার সামনে এখন শুধু সার্জিও আগুয়েরো (২৬০) ও এরিক ব্রুক (১৭৭)।

/এফআইআর/
সম্পর্কিত
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
ম্যানচেস্টার সিটি কেন হৃদয় জিতেছে, জানালেন রাচিন
আর্জেন্টিনার এনজোকে চায় ম্যানচেস্টার সিটি, চেলসি কী বলছে? 
সর্বশেষ খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার