ইউনাইটেডে পচেত্তিনোর প্রথম অনুশীলন ঘিরে ড্রোন-কাণ্ড!

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৮:০০

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে প্রথম অনুশীলনেই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন মরিসিও পচেত্তিনো। ক্যারিংটন অনুশীলন কেন্দ্রে তার প্রথম দিনের প্রায় ১২ মিনিটের অনুশীলন ড্রোন দিয়ে ধারণ করে ইউটিউবে প্রকাশ করা হয়। এ নিয়ে বিতর্ক তৈরি হলে ক্ষমা চেয়ে ভিডিওটি সরিয়ে নিয়েছেন সংশ্লিষ্ট ড্রোন অপারেটর।

বৃহস্পতিবার ক্যারিংটনে প্রথমবারের মতো দলের অনুশীলন পরিচালনা করেন আর্জেন্টাইন কোচ পচেত্তিনো। অনুশীলনটি সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না। তবে ‘সিসি ওভারভিউ’ নামের একটি ইউটিউব চ্যানেলে ড্রোনে ধারণ করা অনুশীলনের ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে এবং কৌশলগত অনুশীলনে নির্দেশনা দিতে দেখা যায় পচেত্তিনোকে।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনা শুরু হলে শুক্রবার নিজেদের ভুল স্বীকার করে বিবৃতি দেয় চ্যানেলটি।

বিবৃতিতে ড্রোন অপারেটর জানান, ড্রোন ওড়ানোর ক্ষেত্রে আইন লঙ্ঘন না করলেও অনুশীলনের দৃশ্য ধারণ করা নৈতিকভাবে ভুল হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনের পোশাকে পচেত্তিনোকে প্রথমবারের মতো সমর্থকদের সামনে তুলে ধরাই ছিল তার উদ্দেশ্য।

তিনি আরও জানান, ভুল করে ভেবেছিলেন অনুশীলনের শুরুতে গুরুত্বপূর্ণ কোনো কার্যক্রম থাকবে না, শুধু হালকা ওয়ার্মআপ দেখা যাবে। পাশাপাশি অনুশীলনটি সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত বলেও ধারণা করেছিলেন।

এ ঘটনায় ম্যানচেস্টার ইউনাইটেড, পচেত্তিনো ও খেলোয়াড়দের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, তার এই কাজের সঙ্গে লিভারপুল কিংবা অন্য কোনও ফুটবল ক্লাবের সংশ্লিষ্টতা নেই। নিজের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি সরিয়ে নেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।

ক্যারিংটন অনুশীলন কেন্দ্রের আশপাশে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সতর্কবার্তা রয়েছে। সেখানে ড্রোন ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও দেওয়ানি মামলা করার কথাও উল্লেখ করা হয়েছে।

এদিকে এ ঘটনায় ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করা হয়নি। তবে ড্রোনে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

রবিবার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে অভিষেক হবে পচেত্তিনোর। নতুন দায়িত্বে এটিই হতে যাচ্ছে তার প্রথম বড় পরীক্ষা।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে বড় চমক নটিংহ্যাম ফরেস্টের
হালান্ডের গোলে সেরা আটে ম্যান সিটি
দুই ভুলে সিটির সর্বনাশ, ভিলার টানা তৃতীয় জয়
সর্বশেষ খবর
নতুন বছরে সময়মতো পাঠ্যবই হাতে পাবে শিক্ষার্থীরা?
নতুন বছরে সময়মতো পাঠ্যবই হাতে পাবে শিক্ষার্থীরা?
শরীর-চেহারা নিয়ে কটাক্ষ, ট্রলদের কড়া জবাব ফ্লোরেন্স পিউর
শরীর-চেহারা নিয়ে কটাক্ষ, ট্রলদের কড়া জবাব ফ্লোরেন্স পিউর
ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, বজ্রবৃষ্টির আভাস
ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, বজ্রবৃষ্টির আভাস
কোথায় গিয়ে দাঁড়াবে দেশের পোশাক খাত
কোথায় গিয়ে দাঁড়াবে দেশের পোশাক খাত
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি