আরামবাগের বিপক্ষে ড্র করলো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৬, ১৯:৩৫আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৯:৩৯

আরামবাগের বিপক্ষে ড্র করলো আবাহনী কেএফসি স্বাধীনতা কাপের 'খ' গ্রুপের খেলায় আরামবাগের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় প্রথমার্ধের শেষ দিকে দশজনের দলে পরিণত হয় আবাহনী। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের ইংলিশ ফরোয়ার্ড লি টাক। ড্র করলেও টিকে রয়েছে আবাহনীর সেমিফাইনালের স্বপ্ন। অন্যদিকে টুর্নামেন্ট ছিটকে গেল আরামবাগ।

প্রথমার্ধের উল্লেখযোগ্য ঘটনা ছিল আবাহনীর ইংলিশ ফরোয়ার্ড লি টাকের লাল কার্ড। ৪০ মিনিটে আরামবাগের আবু সুফিয়ান সুপিলকে বল ছাড়া অবস্থায় আঘাত করায় রেফারি জসিমউদ্দিন তাকে লাল কার্ড দেখান। 
আরও পড়ুন: কাজী সালাহউদ্দীনের বিরোধী জোটের প্যানেল ঘোষণা

আরামবাগের আরিফ হাওলাদার খেলার ৫৬ মিনিটে আবাহনী গোলরক্ষক সুলতান আহমেদ শাকিলকে একা পেয়েও বল সোজা তার হাতে তুলে দেন। ৫৯ মিনিটে আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা বক্সের বামপ্রান্ত থেকে ফ্রিকিকে আরামবাগ গোলরক্ষক মিটুল হাসানকে পরাস্ত করলেও তা সাইড পেস্টে আঘাত করে।

আবাহনী ফরোয়ার্ড জুয়েল রানা ৭৭ মিনিটে সানডে চিজোবার একটি থ্রু পাস নিয়ে ঢুকে পড়েছিলেন আরামবাগ ডিফেন্সে। তবে তিনিও বল সোজা মিটুল হাসানের হাতে তুলে দেন।

শেষ দিকে আরামবাগও গোলের দেখা পেতে পারতো। ৮০ মিনিটে ফরোয়ার্ড আবু সফিয়ান সুপিল আবাহনী রক্ষণভাগের ভুলে বল পেয়ে যান ফাঁকায়। তবে শট নিতে দেরি করায় তার প্রচেষ্টা ব্যর্থ হয। গোলমুখি বলটি একজন ডিফেন্ডারের পায়ে লেগে কর্নার হয়ে যায়। আরামবাগ তাদের পাঁচ খেলা শেষ করলো চার পয়েন্ট নিয়ে, আর আবহনীর পয়েন্ট তিন খেলায় পাঁচ।
আরও পড়ুন: কাজী সালাহউদ্দীনের প্যানেল ঘোষণা

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম