আর্জেন্টিনার কোচ হিসেবে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্ক্যালোনির

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩০

আর্জেন্টিনার ডাগআউটে লিওনেল স্ক্যালোনির ভবিষ্যৎ নিয়ে চলছে নানা আলোচনা। এবার নিজেই সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন বিশ্বকাপজয়ী কোচ। সরাসরি কিছু নিশ্চিত না করলেও তার কথায় মিলেছে দায়িত্ব চালিয়ে যাওয়ার ইঙ্গিত। একই সঙ্গে নতুন প্রজন্মের খেলোয়াড়দের জাতীয় দলে মানিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ এবং লিওনেল মেসির বিদায়ী ম্যাচকে সামনে রেখে দল সাজাচ্ছে আর্জেন্টিনা। এর আগে জাতীয় দলের কোচ হিসেবে নিজের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে স্ক্যালোনি প্রকাশ্যে কথা বলেছেন।

আর্জেন্টিনার হয়ে সফল আট বছরের একটি অধ্যায়ের নেতৃত্ব দেওয়া ৪৮ বছর বয়সী কোচ অবশ্য সরাসরি বলেননি তিনি কতদিন দায়িত্বে থাকবেন। তবে তার বক্তব্যে দলটির সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট।

মিগুকে দেওয়া সাক্ষাৎকারে স্ক্যালোনি জানান, জাতীয় দলের দরজায় কড়া নাড়ছে একঝাঁক তরুণ। তাদের সুযোগ দেওয়ার পাশাপাশি আর্জেন্টিনার খেলার ধরন ও কৌশলের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়াই এখন তার অন্যতম লক্ষ্য, ‘স্বাভাবিকভাবেই আমরা চেষ্টা করব, আমরা সেখানে থাকি বা না থাকি। সেটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। তারা সত্যিই এর যোগ্য। আসন্ন ম্যাচগুলোতে তরুণ খেলোয়াড়দের আমাদের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়াই আমাদের উদ্দেশ্য। এখন একটি গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময় শুরু হচ্ছে।’

নতুনদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে বয়সকে কোনো বাধা হিসেবে দেখছেন না স্ক্যালোনি। তার মতে, জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে খেলোয়াড়ের বর্তমান ফর্ম ও দলের প্রতি দায়বদ্ধতাই হবে মূল বিষয়।

একই সঙ্গে নতুন প্রজন্মের সঙ্গে পুরোনো দলের সমন্বয় ঘটিয়ে আর্জেন্টিনার খেলার পরিচিত ধারা ধরে রাখার ওপরও জোর দিয়েছেন তিনি। ২০২৪ কোপা আমেরিকা জয়ের পরের সময়ের কথাও স্মরণ করেছেন। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা এবং খেলোয়াড়দের ক্ষুধা ও অনুপ্রেরণা অটুট রাখা যে সহজ নয়, সেটিও স্বীকার করেছেন। স্ক্যালোনির কথায়, ‘২০২৪ কোপা আমেরিকার পরও আমার মনে হয়েছিল, বিষয়গুলো কঠিন হতে যাচ্ছে। চেষ্টা করা কঠিন। আমি বলছি না যে এটি সহজ হবে। একজন কোচ হিসেবে, দলের নেতা হিসেবে আপনাকে জানতে হবে যে এটি কঠিন হতে যাচ্ছে।’

তবে কঠিন সময়ের মধ্যেও দল ও সমর্থকদের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় রাখাকে স্ক্যালোনি গুরুত্বপূর্ণ মনে করছেন। নতুন প্রজন্মকে নিয়ে আর্জেন্টিনার পরবর্তী অধ্যায় কীভাবে এগোয়, তার কথায় সেসবের প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

/এফআইআর/
সম্পর্কিত
রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সেলোনার সপ্তম জয়
স্ক্যালোনি কেন দেরিতে আর্জেন্টিনায় আসছেন
বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে হারের কষ্ট নিয়ে মুখ খুললেন হ্যারি কেইন
সর্বশেষ খবর
উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নিগার, বললেন ‘কষ্ট পেয়ে নয়’
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নিগার, বললেন ‘কষ্ট পেয়ে নয়’
শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার