সিঙ্গাপুরের বিপক্ষে ‘প্রতিশোধ’ নেওয়ার কথা বললেন শমিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

সিঙ্গাপুরের বিপক্ষে শেষ দুটো ম্যাচের ফল বাংলাদেশের পক্ষে ছিল না। এশিয়ান কাপ বাছাইয়ে হোম এন্ড অ্যাওয়ের দুটি ম্যাচেই বাংলাদেশ হারের তিক্ত স্বাদ পেয়েছিল। সেই ম্যাচ দুটিতে খেলেছিলেন শমিত সোম। এবার আসিয়ান কাপে সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ। সোমবার জাকার্তার ম্যাচটিতে প্রতিশোধ নেওয়ার কথা ঝরলো কানাডা প্রবাসী মিডফিল্ডারের কণ্ঠে। 

রবিবার অনুশীলনের এক ফাঁকে শমিত সোম বলেছেন, ‘সিঙ্গাপুরের একটি ভালো কাঠামো এবং নিজস্ব খেলার ধরন আছে। তারা ভালো ফুটবল খেলে এবং তাদের দুই-তিনটি ভালো রোটেশনও আছে। আমরা তাদের কাছ থেকে শেখার চেষ্টা করছি।’

শমিতের কাছে এই ম্যাচটা প্রতিশোধের মঞ্চ। তিনি বলেছেন, ‘আমাদের দিক থেকে আমরা শুধু প্রেরণা এবং নিজেদের সেরাটা দিতে চাই। আমরা প্রতিশোধ নিতে চাই। আমরা আমাদের দলকে ইতিবাচক শক্তি ও ইতিবাচক আবহ দিতে চাই। মালয়েশিয়ার বিপক্ষে যেভাবে খেলেছি, তার চেয়ে এবার অনেক ভালো পারফর্ম করতে চাই।’

আসিয়ান কাপে খেলা নিয়ে তার মূল্যায়ন, ‘আমার মনে হয়, এই ফিফা এশিয়ান কাপে খেলার সুযোগ পাওয়া আমাদের জন্য অনেক বড় সম্মানের। আমরা ভালো ভালো দলের বিপক্ষে খেলছি। আমার মনে হয়, আমরা ঠিক এই জায়গাতেই থাকতে চাই। একটি দেশ হিসেবে যদি আমরা উন্নতি করতে চাই, তাহলে আমাদের এই ধরনের প্রতিযোগিতায় লড়াই করার সক্ষমতা অর্জন করতে হবে।’

মালয়েশিয়া ম্যাচে বাংলাদেশ অসহায় হার হেরেছে। প্রথম ম্যাচের হার নিয়ে হতাশা এখনও দূর হয়নি শমিতের। তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচটা আমাদের জন্য কিছুটা মুখে ঘুষি খাওয়ার মতো ছিল। আমরা বুঝতে পেরেছি, আমাদের আরও কিছুটা উন্নতি করতে হবে, নিজেদের গুছিয়ে নিতে হবে এবং কিছু বিষয় নতুন করে বুঝতে হবে। আমরা সেখান থেকেই শিখেছি। এখন আমরা আশা করছি, সিঙ্গাপুরের বিপক্ষে সেই শিক্ষাগুলো কাজে লাগাতে পারবো এবং তাদের বিপক্ষে প্রতিশোধ নিতে পারবো।’

এরপর যুক্ত করেন এভাবে, ‘তবে শুধু প্রতিশোধ নয়, মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে আমাদের মধ্যে যে শক্তি, রাগ এবং আবেগ তৈরি হয়েছিল, সেটাকেও আমরা সিঙ্গাপুর ম্যাচে কাজে লাগাতে চাই। আশা করছি, এবার আমরা ভালো একটি ফলাফল পাবো।’

তবে প্রতিশোধের কথা বললেও প্রতিপক্ষ সিঙ্গাপুরকে নিয়ে সমীহও ফুটে উঠে তার কথায়, ‘তারা খুব ভালো একটি দল। আমাদের তাদের সম্মান করতে হবে। তারা আমাদের দুবার হারিয়েছে। তবে একই সঙ্গে আমি মনে করি, তাদের বিপক্ষে আমাদেরও কিছু ভালো মুহূর্ত ছিল। আমরা ভালো কিছু করতে পেরেছিলাম এবং সিঙ্গাপুরে খেলা ম্যাচটিতে আরও ভালো ফল পেতে পারতাম। বাংলাদেশে আরও কিছুদিন আগে যে ম্যাচটি হয়েছিল, সেখানেও আমরা ভালো করতে পারতাম। তাই এটি একটি ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’

পাশাপাশি শমিত সতীর্থদের সতর্ক করে বলেছেন, ‘তারাও আমাদের ভালোভাবে চেনে। আমি নিশ্চিত, তারা আমাদের বিশ্লেষণ করেছে এবং আমাদের শক্তির জায়গাগুলো কীভাবে নিষ্ক্রিয় করা যায়, সেটাও তারা ভাবছে। তাই এটি ভালো ম্যাচ হবে, একটি ভালো ট্যাকটিক্যাল লড়াই হবে। আমি ম্যাচটির জন্য মুখিয়ে আছি এবং আশা করছি, এবার ফলাফলের সঠিক দিকটা আমাদের পক্ষে থাকবে।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
জামাল ভূঁইয়া-সোহেল রানাকে নিয়ে কী বললেন ডুলি
বাংলাদেশ দলে ফারহানের অভিষেক, মালয়েশিয়ার বিপক্ষে আরও যারা আছেন
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: ১৯ বছর পর আসামির মৃত্যুদণ্ড
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: ১৯ বছর পর আসামির মৃত্যুদণ্ড
কেন ‘৫৬’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেছেন চুয়েটের শিক্ষার্থীরা
কেন ‘৫৬’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেছেন চুয়েটের শিক্ষার্থীরা
হাফপ্যান্ট পরে মেট্রোস্টেশনে, পুলিশের হেনস্তার শিকার অ্যাথলেট প্রশিক্ষক
হাফপ্যান্ট পরে মেট্রোস্টেশনে, পুলিশের হেনস্তার শিকার অ্যাথলেট প্রশিক্ষক
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত