ম্যানসিটিকে নিয়ে অনিয়মের অভিযোগ, দায় নিতে নারাজ মানচিনি

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে যখন তুমুল আলোচনা, তখন পুরোনো ক্লাবটির পাশেই দাঁড়ালেন সাবেক কোচ রবার্তো মানচিনি। তবে অভিযোগের সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই- এমনটাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইতালির জাতীয় দলের কোচ। উল্টো ম্যানসিটিকে নির্দোষ দাবি করে বিতর্কিত ‘ডাবল কনট্রাক্ট’ নিয়েও নিজের দায় অস্বীকার করেছেন তিনি।

সোমবার তুরস্কের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলেন মানচিনি। সেখানে তাকে ম্যানচেস্টার সিটির দায়িত্বে থাকার সময় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-জাজিরার সঙ্গে করা কথিত দ্বিতীয় চুক্তি নিয়ে প্রশ্ন করা হয়। অভিযোগ রয়েছে, বছরে মাত্র চার দিন কাজের বিনিময়ে ওই চুক্তি থেকে ২০ লাখ ৩০ হাজার ইউরো পরামর্শক ফি পেয়েছিলেন তিনি।

জার্মান সংবাদমাধ্যম ডের স্পাইজেল-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ম্যানসিটিতে মূল বেতনের বাইরে গোপন চুক্তির মাধ্যমে অতিরিক্ত অর্থ পেয়েছেন মানচিনি। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ওঠা ১১৫টি অভিযোগের সময়কাল ৯ বছর, যার মধ্যে মানচিনির চার বছরের কোচিং অধ্যায়ও রয়েছে।

তবে এসব অভিযোগের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইতালিয়ান কোচ। তার দাবি, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং দ্বিতীয় চুক্তি নিয়ে ওঠা প্রশ্নের কোনো ভিত্তি নেই। এ নিয়ে কোনো সমস্যা থাকলে সেটি ম্যানচেস্টার সিটির বিষয়, তার নয়।

মানচিনি বলেন, ‘আমি বিশ্বাস করি না ম্যানচেস্টার সিটি দোষী। বরং এর উল্টোটা। এটা এমন কোনো সমস্যা নয়, যা আমাকে ভাবায়। এটা কোনো নতুন খবরও নয়। ম্যানচেস্টার সিটি নির্দোষ। আর ডাবল কনট্রাক্টের বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা তাদের সমস্যা, আমার নয়।’

মানচিনির এমন মন্তব্যের মধ্যেই ম্যানচেস্টার সিটি নিজেদের বিরুদ্ধে আনা বিস্তৃত অভিযোগ মোকাবিলায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। ক্লাবটির চেয়ারম্যান খালদুন আল-মুবারকও একাধিকবার দাবি করেছেন, ম্যানসিটি নির্দোষ এবং আইনি প্রক্রিয়া চললেও নিজেদের অবস্থান থেকে সরে আসবে না।

ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে আল-মুবারক জোর দিয়ে বলেছেন, বাইরে যতই আলোচনা বা চাপ তৈরি হোক, ম্যানচেস্টার সিটির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। অতীতেও নানা প্রতিকূলতা একসঙ্গে মোকাবিলা করেছে ক্লাবটি, এবারও একইভাবে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় তাদের।

 

/এফআইআর/
সম্পর্কিত
সিটির রায়ের প্রভাব পড়েছে মাঠে? ইংল্যান্ডের হারে বাড়ছে রহস্য
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
ম্যানচেস্টার সিটি কেন হৃদয় জিতেছে, জানালেন রাচিন
সর্বশেষ খবর
সুন্দরগঞ্জ থানার ওসি-এসআইকে আদালতে তলব
সুন্দরগঞ্জ থানার ওসি-এসআইকে আদালতে তলব
মার্কিন বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার প্রস্তুতি, ৫ জন আটক
মার্কিন বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার প্রস্তুতি, ৫ জন আটক
দিল্লি-মুম্বাই হয়ে ম্যানিলা যাওয়ার সুযোগ, কাজে লাগতে পারে বাংলাদেশিদেরও
দিল্লি-মুম্বাই হয়ে ম্যানিলা যাওয়ার সুযোগ, কাজে লাগতে পারে বাংলাদেশিদেরও
মাস্কেই হবে শরীরের গুরুত্বপূর্ণ টেস্ট, লাগবে মাত্র ৮ মিনিট
মাস্কেই হবে শরীরের গুরুত্বপূর্ণ টেস্ট, লাগবে মাত্র ৮ মিনিট
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত