আসিয়ান কাপে পয়েন্টশূন্য, তবু সাফের প্রস্তুতিতে ইতিবাচক সোহেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৭ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৭

টানা দুই হারে আসিয়ান কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। কিন্তু টুর্নামেন্টের এই ব্যর্থতাকেই সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন সোহেল রানা। দীর্ঘ তিন মাস খেলার বাইরে থাকার পর বড় আন্তর্জাতিক আসরে ফিরেছে বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে তুলনামূলক ভালো খেলেও ১-০ ব্যবধানে হেরেছে থমাস ডুলির দল। দুই ম্যাচে পয়েন্টশূন্য থাকলেও এই অভিজ্ঞতাকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের এই ফুটবলার।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষ ম্যাচ নিয়ে কথা বলেছেন সোহেল রানা। টুর্নামেন্টটির গুরুত্ব বোঝাতে গিয়ে সোহেল বলেন, ‘আমাদের জন্য নতুন ছিল আসিয়ান কাপ। এটা আমাদের সাফের প্রস্তুতি নেওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। তো আমাদের অভিজ্ঞতা খুব ভালো যে আমরা আসিয়ান কাপ খেলতে পারছি।’

তিন মাস খেলার বাইরে থাকার পর সরাসরি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামা যে কঠিন ছিল, সেটিও অকপটে স্বীকার করেছেন সোহেল। তবে দুটি ম্যাচ খেলার পর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়েছে বলেও মনে করেন তিনি, ‘আমরা লিগে ছিলাম না, ট্রেনিংয়েও ছিলাম না। আমরা সবাই অনেক দিন, তিন মাসের মতো খেলার বাইরে ছিলাম। তো আমরা ওই হিসাবে এক মাস বা চার সপ্তাহ ট্রেনিং করে এই আসিয়ান কাপের জন্য প্রস্তুতি নিয়েছি। তো আমরা ইন্টারন্যাশনাল ম্যাচও খেলতে পারিনি। এই দুইটা ম্যাচ খেলার পরে আমাদের প্লেয়ারদেরও এখন আগের থেকে অনেক উন্নতি হয়েছে, কনফিডেন্স লেভেল ভালো। এখন আমাদের জন্য ভালো কিছু হবে ইন্দোনেশিয়া ম্যাচে।’

দলের নিয়মিত একাদশে সুযোগ পাওয়া নিয়েও নিজের মানসিকতা পরিষ্কার করেছেন সোহেল। পেশাদার খেলোয়াড় হিসেবে কোচের সুযোগকে কাজে লাগিয়ে দলের জন্য নিজের সেরাটা দিতে চান তিনি। তার কথায়, ‘অবশ্যই প্রফেশনাল প্লেয়ার হিসাবে সব সময় আমার মানসিকতা স্ট্রং রাখা লাগে, ফোকাস থাকা লাগে টিমের প্রতি। সব সময় যখন কোচ চান্স দিবে তখন নিজের সোরাটা দিবো। তো ওই হিসাবে আমি আমার সেরাটা দেওয়ার জন্য কালকে সুযোগ পেয়েছি, সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

আসিয়ান কাপে বাংলাদেশের শেষ ম্যাচ ১ অক্টোবর। স্বাগতিক ও গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ইন্দোনেশিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষায় নামবে ডুলির দল। সেই ম্যাচে শুরু থেকেই নির্দিষ্ট কৌশলে খেলার পরিকল্পনা বাংলাদেশের। ম্যাচের পরিকল্পনা জানিয়ে সোহেল বলেন, ‘আমাদের ইন্দোনেশিয়া ম্যাচ নিয়ে পরিকল্পনা হলো, আমাদের এই গ্রুপের সবচেয়ে স্ট্রং টিম ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়ার সাথে আমরা ফার্স্ট মিনিট থেকে চেষ্টা করবো যে মিড ব্লক করার জন্য। বাকিটা ম্যাচ অনুযায়ী দেখা যাবে কী হয়।’

 

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের গোল করতে না পারার আফসোস
লড়াই করেও সিঙ্গাপুরের বিপক্ষে হার এড়াতে পারেনি বাংলাদেশ
ভালো খেলেও সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয়দের দিতে হবে আরও বেশি টাকা
হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয়দের দিতে হবে আরও বেশি টাকা
লাইটার জাহাজ শেষ, আল্লাহরে, ইন্নালিল্লাহ: শ্রমিকদের চিৎকার
লাইটার জাহাজ শেষ, আল্লাহরে, ইন্নালিল্লাহ: শ্রমিকদের চিৎকার
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা