সীমাবদ্ধতা জানার পরও বাফুফে নির্বাচনে তিন বিসিবি পরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৬, ১৭:৫১আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৪:৪১

সীমাবদ্ধতা জানার পরও বাফুফে নির্বাচনে তিন বিসিবি পরিচালক নিয়ম অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা অন্য কোনও জাতীয় ক্রীড়া ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদ বা পরিচালনা পরিষদের সদস্য কিংবা অন্য কোনও পদে অধিষ্ঠিত হলে বিসিবি পরিচালকের পদটি হারাবেন।
এ নিয়মের ব্যাপারে অবগত বিসিবির পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ও ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া। তারপরও তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে মনোনয়নপত্র কিনেছেন।

লোকমান হোসেন ভুঁইয়া ছাড়াও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের ও নজিব আহমেদ বাফুফের নির্বাচনে অংশ নেওয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই তিনজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত পরিচালক। মনোনয়নপত্র প্রত্যাহার না করে, শেষ পর্যন্ত নির্বাচিত হলে নিয়ম অনুযায়ী তারা বিসিবি পরিচালকের পদ হারাবেন। কিংবা ইচ্ছা অনুযায়ী যে কোনও একটি পদ রাখতে পারবেন।

এ বিষয়ে অবগত আছেন লোকমান হোসেন ভুঁইয়া। তিনি বলেন, 'নির্বাচন এখনও অনেক দূরে, আর নির্বাচিত হলে তখন এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, এখন এটি নিয়ে ভাবার প্রয়োজন নেই।'

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের ১৫.২ ধারায় বলা হয়েছে, কোনও পরিচালকের পদ বা অবসান বা শুন্য হবে যদি উক্ত পরিচালক শারীরিক অসুস্থতা, বিদেশ গমন বা যথাযথ কারণ ছাড়া পরিচালনা পর্ষদের টানা ৩টি সভায় অনুপস্থিত থাকেন। তাকে এই ক্ষেত্রে প্রচলিত সকল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য পরিচালনা পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

অথবা বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ার অন্য যেকোনও জাতীয় ক্রীড়া ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদ বা পরিচালনা পরিষদের সদস্য বা অন্য কোনও পদে অধিষ্ঠিত হলে তার বিসিবি পরিচালকের পদ শূন্য হবে।

এর ব্যাখ্যায় বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি বলেন, 'বিসিবির কোনও পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত অন্য কোনও ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদ বা পরিচালনা পরিষদের সদস্য পদে অধিষ্ঠিত হতে পারবেন না, তাকে যেকোনও একটি বেছে নিতে হবে।'

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি