মেসি আর্জেন্টিনায় নিজ শহরে এসেছেন, ক্যাম্পে যোগ দিচ্ছেন কবে

স্পোর্টস ডেস্ক 
০৩ অক্টোবর ২০২৬, ১০:০০ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১০:০০

যুক্তরাষ্ট্র থেকে পরিবারের সঙ্গে শুক্রবার সকালে নিজের শহরে রোজারিওতে পৌঁছেছেন লিওনেল মেসি। এবার তার গন্তব্য জাতীয় দলের ক্যাম্প। সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে প্রস্তুতি নেবেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের জন্য।

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ অধ্যায় রচিত হবে বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে। আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচের মধ্য দিয়েই জাতীয় দলের হয়ে দুই দশকের বেশি সময়ের পথচলায় ইতি টানবেন ১০ নম্বর জার্সির মহাতারকা। 

শনিবার মনুমেন্তালে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। স্থানীয় সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। তবে সেই ম্যাচের চেয়ে দলের মনোযোগ বেশি পরের ম্যাচ ঘিরে। কারণ বেনিনের বিপক্ষেই শেষবারের মতো দেশের জার্সিতে মাঠে দেখা যাবে মেসিকে।

জাতীয় দলের এবারের স্কোয়াডে শুরু থেকেই ছিলেন মেসি। তবে কোচ লিওনেল স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে আগেই আলোচনা করে তার ম্যাচের সংখ্যা নির্ধারণ করা হয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী, শুধু বেনিনের বিপক্ষে ম্যাচেই খেলবেন মেসি।

সেই কারণেই এখনও জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে দেখা যায়নি তাকে। তবে খুব শিগগিরই সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। নিজের নামে থাকা অনুশীলন কেন্দ্রেই দলের সঙ্গে প্রস্তুতি সারবেন মেসি।

মেজর লিগ সকারে এই সপ্তাহে ম্যাচ না থাকায় জাতীয় দলের সঙ্গে যোগ দিতে সময় পেয়েছেন মেসি। যুক্তরাষ্ট্র থেকে রাতের ফ্লাইটে আর্জেন্টিনার উদ্দেশে রওনা হওয়ার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তান। পরিবারের সদস্যরাও থাকবেন মেসির বিদায়ী ম্যাচে।

লিও মেসি এই সপ্তাহান্তে স্কালোনির সঙ্গে যোগ দেবেন এবং নিজের নামে নামকরণ করা ট্রেনিং কমপ্লেক্সে দলের সঙ্গে অনুশীলন করবেন বলে আশা করা হচ্ছে। তবে শনিবারের বুর্কিনা ফাসোর বিরুদ্ধে প্রীতি ম্যাচে তিনি থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। 

স্কালোনি তার সর্বশেষ সংবাদ সম্মেলনে বলেন, ‘লিও এই সপ্তাহান্তে (বুয়েনস আইরেসে) আসছেন, ৩ তারিখের ম্যাচের পর। কিন্তু তিনি যদি ৩ তারিখে এসে খেলতে চান, খেলতে পারেন, কোনও সমস্যা নেই। নীতিগতভাবে, তিনি ওই ম্যাচের পরেই আসছেন।’ 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে কী বললেন মার্তিনেজ
বিশ্বকাপের পর মেসিবিহীন আর্জেন্টিনার চার গোলে জয়, কী বললেন কোচ
সর্বশেষ খবর
ভিডিও এডিটিংয়ের জন্য ইন্টেল নাকি এএমডি, কোন প্রসেসর ভালো?
ভিডিও এডিটিংয়ের জন্য ইন্টেল নাকি এএমডি, কোন প্রসেসর ভালো?
কুমিল্লায় কিশোর গ্যাং নেতাসহ একরাতে আটক ৩৬৩
কুমিল্লায় কিশোর গ্যাং নেতাসহ একরাতে আটক ৩৬৩
এমন সংস্কৃতি তৈরি করবো, যেখানে সরকারি প্রতিষ্ঠান জনগণের সেবা করবে: প্রধানমন্ত্রী
এমন সংস্কৃতি তৈরি করবো, যেখানে সরকারি প্রতিষ্ঠান জনগণের সেবা করবে: প্রধানমন্ত্রী
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২, অস্ত্র-মাদক উদ্ধার
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২, অস্ত্র-মাদক উদ্ধার
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার