১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫০ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫০

উয়েফা নেশনস লিগে শেষ ১৪ মিনিটে চার গোল করে দারুণ জয় তুলে নিলো জিনেদিন জিদানের দল। ঘরের মাঠে সোমবার রাতে বেলজিয়াম পিছিয়ে থেকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল।

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। গ্রুপের আরেক ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারিয়ে, ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইতালি। ৬ পয়েন্ট নিয়ে তিনে বেলজিয়াম। তুর্কিরা হেরেছে চার ম্যাচেই।  

হলুদ কার্ডের কারণে ফ্রান্সের বিপক্ষে অধিনায়ক ইউরি টিলেমান্স ও মাঝমাঠের তারকা কেভিন ডে ব্রুইনাকে পায়নি বেলজিয়াম। 

দশম মিনিটে প্রথম কোনও শট লক্ষ্যে রাখতে পারে বেলজিয়াম। রোমেলু লুকাকুর ওই প্রচেষ্টা ঠেকিয়ে দেন ফ্রান্স গোলরক্ষক। 

৩৫ মিনিটে এগিয়ে যায় বেলজিয়াম। রোমেও লাভিয়ার থ্রু পাস থেকে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সের বাইরে থেকে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন লুকেবাকিও। 

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ভালো একটি সুযোগ পান উসমান দেম্বেলে। তবে ফ্রান্স অধিনায়ক শট লক্ষ্যে রাখতে পারেননি। 

৫৮তম মিনিটে দারুণ সেভে এস্তেবান লাপোলের প্রচেষ্টা আটকে দেন বেলজিয়ামের গোলরক্ষক। 

দুই মিনিট পর মাহনেস আকিউস ও দেম্বেলেকে তুলে শের্কি ও ওলিসেকে নামান কোচ।

৬৭ মিনিটে ওলিসে গোল পেয়েই যাচ্ছিলেন প্রায়। বক্সের বাইরে থেকে তার জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান ভ্যানডাভোর্ট। 

৭২ মিনিটে বাহকোলার জায়গায় দুয়েকে নামান জিদান। মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যে চমৎকার গোলে সমতা ফেরান তিনি। লুকা দা কুইয়ার পাস ধরে জায়গা বানিয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন পিএসজি ফরোয়ার্ড।

৮১ মিনিটে ডান দিক থেকে ওলিসের পাস বক্সে পেয়ে শটে দলকে এগিয়ে নেন শের্কি। গোলরক্ষক বল স্পর্শ করলেও আটকাতে পারেননি। 

আর ৮৮ ও ৯১তম মিনিটে জোড়া গোল করেন ওলিসে। জাতীয় দলের সবশেষ তিন ম্যাচে মোট চার গোল করলেন বায়ার্ন মিউনিখের এই উইঙ্গার। এতেই জিদানের দলের বড় ব্যবধানে জয় নিশ্চিত হয়। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
ইংল্যান্ডের কাছে ৭ গোল হজমে ‘লজ্জিত’ মদরিচ
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে ব্যয়ের পক্ষে যে যুক্তি দিলেন ট্রাম্প
ইরান যুদ্ধে ব্যয়ের পক্ষে যে যুক্তি দিলেন ট্রাম্প
ছদ্মবেশ ধরেও রক্ষা পেলেন না, যেভাবে বিশ্বস্ত সহযোগীর নেতৃত্বে খুন হলেন চরমপন্থি মৃণাল
ছদ্মবেশ ধরেও রক্ষা পেলেন না, যেভাবে বিশ্বস্ত সহযোগীর নেতৃত্বে খুন হলেন চরমপন্থি মৃণাল
‘দিন যাচ্ছে আর দাম বাড়ছে, হিসাব মেলানোই কষ্ট’: রাজধানীতে সবজির বাজারে হাহাকার
‘দিন যাচ্ছে আর দাম বাড়ছে, হিসাব মেলানোই কষ্ট’: রাজধানীতে সবজির বাজারে হাহাকার
‘জনশূন্য স্পেন’ এখন ভ্রমণপিপাসুদের নতুন গন্তব্য
‘জনশূন্য স্পেন’ এখন ভ্রমণপিপাসুদের নতুন গন্তব্য
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ