‘ধন্যবাদ অধিনায়ক, তুমি আমাদের সবকিছু দিয়েছো’

স্পোর্টস ডেস্ক 
০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২

বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে ঐতিহাসিক ম্যাচে পুরো ৯০ মিনিটই মেসি মাঠে থাকবেন বলে আশা করা হচ্ছে। এই ম্যাচকে কেন্দ্র করে মনুমন্তাল স্টেডিয়ামে থাকছে বিশাল আয়োজন। পাশাপাশি মেসির শহর রোজারিও সেজেছে নানান রূপে।  

বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিদায়ী ম্যাচের আগে ৮ বারের ব্যালন ডি’অর বিজয়ী এই মহাতারকার জন্মশহর রোজারিও মেতে উঠেছে এক রাজকীয় বিদায় সংবর্ধনায়। ঘরের ছেলেকে শেষবারের মতো শ্রদ্ধা ও ভালোবাসায় মুড়িয়ে দিতে শহরের ঐতিহাসিক ‘মনুমেন্তো নাশিওনাল দে লা বান্দেরা’র সামনে উঁচিয়ে ধরা হয়েছে এক বিশালাকার আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি। 

বিশালাকৃতির এই ঐতিহ্যবাহী নীল-সাদা জার্সিতে শোভা পাচ্ছে মেসির আইকনিক ‘১০’ নম্বর এবং সোনালী অক্ষরে খোদাই করা বার্তা- ‘ধন্যবাদ #১০’। কেবল এই বিশালাকার স্মৃতিস্তম্ভই নয়, চারপাশের চারটি সুবিশাল লাইটিং টাওয়ার থেকে আধুনিক অডিও-ভিজুয়াল প্রজেকশন বা ম্যাপিংয়ের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে দেশের হয়ে মেসির রূপকথাতুল্য কেরিয়ারের স্মরণীয় সব মুহূর্ত।

জন্মভূমির মানুষ তাদের প্রিয় অধিনায়কের উদ্দেশ্যে পাঠিয়েছেন এক হৃদয়স্পর্শী খোলা চিঠি, যা এখন পুরো আর্জেন্টিনার মানুষের মুখবুলি— ‘ধন্যবাদ অধিনায়ক। তুমি আমাদের সবকিছু দিয়েছো। তুমি আমাদের নতুন করে বিশ্বাস করতে শিখিয়েছো, অসম্ভবকে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছো এবং এমন কিছু অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছো যা সারাজীবন আমাদের স্মৃতিতে অম্লান থাকবে। তোমার পর আর্জেন্টিনার ফুটবল আর আগের মতো থাকবে না। তোমাকে বিদায় জানানোর জন্য আমরা সত্যিই প্রস্তুত নই, তবে তুমি যেখানেই যাও না কেন, আমরা চিরকাল তোমার অনুগামী হয়েই থাকবো।’ 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
বিদায়ী ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
‘মেসি’ নামটি জানতো না আর্জেন্টিনা, দুই দশক পর সেই তিনিই কিংবদন্তি
মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষ বেনিন, কেমন দল তারা?
সর্বশেষ খবর
‘স্বাস্থ্যবান হলেই অসৌন্দর্য’ ধারণাকে বদলানোর দিন আজ
‘স্বাস্থ্যবান হলেই অসৌন্দর্য’ ধারণাকে বদলানোর দিন আজ
পোশাককর্মীর টাকা, মোবাইল ছিনতাইয়ের পর হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড
পোশাককর্মীর টাকা, মোবাইল ছিনতাইয়ের পর হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড
জোয়ার-ভাটার খেলায় মুগ্ধ করে সীতাকুণ্ডের কুমিরাঘাট
জোয়ার-ভাটার খেলায় মুগ্ধ করে সীতাকুণ্ডের কুমিরাঘাট
নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’