বিদায়ী ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৬, ১১:০৬ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৬

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। তার ঠিক ২৪ ঘণ্টা আগে নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন কিংবদন্তি মেসি। ইজেইজার ট্রেনিং ক্যাম্পে নিজের শেষ দিনের অনুশীলনের স্মৃতি ভাগ করে নিয়ে তিনি লিখেছেন, ‘মুহূর্তগুলো খুব মিস করবেন।’ 

বুধবার (৭ অক্টোবর) স্তাদিও মনুমন্তালে বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন মেসি। এই বিদায়ী ম্যাচের ঠিক আগে সোমবার ইজেইজার ট্রেনিং কমপ্লেক্সে তিনি শেষবারের মতো জাতীয় দলের সঙ্গে ঘাম ঝরান। সতীর্থদের সঙ্গে হাসিমুখে অনুশীলনের সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার পাশাপাশি একটি বিশেষ ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন ফুটবল জাদুকর। 

সেই বিশেষ ছবিতে দেখা গেছে, মেসি ও তার সতীর্থদের পাশাপাশি পুরো কোচিং স্টাফ, এএফএ-এর কর্মকর্তা-কর্মচারী এবং খোদ অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়াও উপস্থিত রয়েছেন। পুরো দলের এই একতা ও ভালোবাসার মুহূর্তটি ভক্তদের মনে গভীর দাগ কেটেছে। মেসি ক্যাপশনে লিখেন, ‘স্পেশাল কিছু মুহূর্ত, আমি জানি এগুলো খুব মিস করবো।’ 

এদিকে মঙ্গলবার বেনিনের বিপক্ষে এই ঐতিহাসিক ম্যাচে পুরো ৯০ মিনিটই মেসি মাঠে থাকবেন বলে আশা করা হচ্ছে। এই ম্যাচকে কেন্দ্র করে মনুমন্তাল স্টেডিয়ামে থাকছে বিশাল আয়োজন। বর্ণাঢ্য এই বিদায়ী আয়োজনে ম্যাচ ছাড়াও থাকছে নানা চমক, অতিথি শিল্পীদের পরিবেশনা এবং কাতার ২০২২ বিশ্বকাপ জয়ী স্কোয়াডের প্রায় সব সদস্যের উপস্থিতি। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
‘মেসি’ নামটি জানতো না আর্জেন্টিনা, দুই দশক পর সেই তিনিই কিংবদন্তি
মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষ বেনিন, কেমন দল তারা?
বেনিন গোলকিপারের হুঁশিয়ারি, ‘মেসি গোল করতে চাইলে নিজের যোগ্যতায় করুক’
সর্বশেষ খবর
স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী
স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী
ময়লা ফেলা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
ময়লা ফেলা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
যোগব্যায়াম, মোবিলিটি ও স্ট্রেংথ ট্রেনিংয়ে ফিট থাকছেন মনীষা কৈরালা
যোগব্যায়াম, মোবিলিটি ও স্ট্রেংথ ট্রেনিংয়ে ফিট থাকছেন মনীষা কৈরালা
সৌদিতে সেনা মোতায়েনে সম্মত মক্কা প্রতিরক্ষা জোটের দেশগুলো
সৌদিতে সেনা মোতায়েনে সম্মত মক্কা প্রতিরক্ষা জোটের দেশগুলো
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়