মোহামেডানের খেলার সময় ও ভেন্যু বদলে গেলো!

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ অক্টোবর ২০২৬, ১০:০০ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১০:০০

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচটি আজকের পরিবর্তে শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে কুমিল্লার জায়গায় মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে ঘিরে তৈরি হওয়া জটিলতার কারণেই ম্যাচটির সূচি ও ভেন্যুতে পরিবর্তন আনতে হয়েছে।

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা চলতি মৌসুমে ওই মাঠে লিগের ম্যাচ আয়োজন না করার জন্য বাফুফের কাছে দাবি জানিয়েছে। ফলে শুক্রবার সেখানে মোহামেডান-আরামবাগ ম্যাচ আয়োজন সম্ভব হয়নি।

শনিবার মুন্সীগঞ্জে অন্য কোনও লিগ ম্যাচ না থাকায় বাফুফে সেখানে এই ম্যাচটি সরিয়ে নিয়েছে। এতে কুমিল্লায় না খেললেও সূচিতে বড় ধরনের পরিবর্তন আসেনি মোহামেডানের।

মোহামেডান স্পোর্টিংয়ের পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান বলেন, ‘আপাতত পরের ম্যাচটি মুন্সীগঞ্জে খেলি। হোম ভেন্যুর বিষয়ে কোনও সিদ্ধান্ত নিইনি।’

/টিএ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি, তিন দিনের হামলার ছক যুক্তরাষ্ট্রের
ইরানে ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি, তিন দিনের হামলার ছক যুক্তরাষ্ট্রের
স্বজন পরিচয়ে সখ্য, এরপর মায়ের কোল থেকে নবজাতক চুরি
স্বজন পরিচয়ে সখ্য, এরপর মায়ের কোল থেকে নবজাতক চুরি
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
রহস্যময় দুর্গ থেকে জলপ্রপাত, প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে ভরা সিমডেগা
রহস্যময় দুর্গ থেকে জলপ্রপাত, প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে ভরা সিমডেগা
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি