বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর লড়াইয়ে রিয়ালের বড় পরীক্ষা

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ০৮:০০ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৬

লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে পাঁচ ফুটবলারের অনুপস্থিতি বড় ধাক্কা হয়ে এসেছে রিয়াল মাদ্রিদ শিবিরে। চোটের কারণে চারজনকে পাচ্ছেন না কোচ হোসে মরিনহো। আর নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে আরেকজনকে। সব মিলিয়ে থাকছেন না পাঁচজন। তবে মাঝমাঠে ফেদেরিকো ভালভার্দে ফিরে আসায় কিছুটা স্বস্তি পাচ্ছে দলটি।

স্প্যানিশ লিগের অষ্টম রাউন্ডে শনিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে খেলবে রিয়াল। এই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন পর্তুগিজ কোচ মরিনহো।

চোটের কারণে দলে নেই রাউল আসেনসিও, এদের মিলিতাও, রদ্রিগো গোয়েস ও ফেরলাঁ মেন্দি। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না ডিন হুইসেন। তবে মাঝমাঠে ভালভার্দের প্রত্যাবর্তন রিয়ালের জন্য ইতিবাচক খবর।

লা লিগায় এখন পর্যন্ত ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাতে ভিয়ারিয়ালের বিপক্ষে জয় তাদের জন্য গুরুত্বপূর্ণ।

ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের পূর্ণাঙ্গ দল:

গোলরক্ষক: থিবো কোর্তোয়া, আন্দ্রি লুনিন, সের্হিও মেস্ত্রে।

রক্ষণভাগ: ট্রেন্ট, কোনাতে, কুকুরেয়া, কারেরাস, রুডিগার, ডামফ্রিস।

মাঝমাঠ: বেলিংহাম, কামাভিঙ্গা, ভালভার্দে, চুয়ামেনি, আরদা গুলের, বার্নার্দো সিলভা, তিয়াগো।

আক্রমণভাগ: ভিনিসিয়ুস জুনিয়র, এন্দ্রিক, এমবাপ্পে, এস্পাই, ব্রাহিম দিয়াজ, ইয়ান দিয়োমান্দে।

/এফআইআর/
সম্পর্কিত
সিটির শাস্তি হলেই হাল্যান্ডকে নিয়ে রিয়াল-বার্সার যুদ্ধ!
মরিনহোর রেফারি বিতর্কে সিমিওনের কড়া বার্তা
ডার্বির আগে দুশ্চিন্তায় মরিনহো
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ
ঢাকা থেকে ফেরার পথে নিখোঁজ, তিন দিন পর মিললো যুবকের মরদেহ
ঢাকা থেকে ফেরার পথে নিখোঁজ, তিন দিন পর মিললো যুবকের মরদেহ
বৃষ্টিভেজা মাটির মায়াবী গন্ধের পেছনে রয়েছে যে বৈজ্ঞানিক রহস্য
বৃষ্টিভেজা মাটির মায়াবী গন্ধের পেছনে রয়েছে যে বৈজ্ঞানিক রহস্য
নাটোরের চলনবিল জাদুঘর: এক জায়গায় ইতিহাস-ঐতিহ্য আর বিলাঞ্চলের জীবন
নাটোরের চলনবিল জাদুঘর: এক জায়গায় ইতিহাস-ঐতিহ্য আর বিলাঞ্চলের জীবন
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক