হালিমের জোড়া গোলে ব্রাদার্সের বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৬, ১৯:৩২ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৯:৩২

শুরুটা ছিল হতাশার, প্রথমার্ধ শেষে পিছিয়ে ছিল ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। একের পর এক আক্রমণে ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাবের জাল কাঁপিয়ে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে কমলা জার্সিধারীরা। ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে প্রতিপক্ষকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাদার্স।

মঙ্গলবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে সুলায়মান সিল্লার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ফকিরেরপুল ইয়াং মেনস। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় ব্রাদার্স। দ্বিতীয়ার্ধে চারবার প্রতিপক্ষের জালে বল পাঠায় তারা। বদলি হিসেবে নেমে জোড়া গোল করেন আবদুল হালিম। একটি করে গোল করেছেন থিয়াগো দা সিলভা ও সৈয়দ আলী রেজা।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ব্রাদার্স। এবার বড় জয়ে তাদের পয়েন্ট বেড়ে হয়েছে চার, তাতে গ্রুপের শীর্ষে উঠে এসেছে দলটি।

দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম সিটি এফসি। ব্রাদার্সের সমান চার পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে নবাগত ক্লাবটি। ফুটবল লিগে টানা তিন ম্যাচে হারের পর ফেডারেশন কাপের প্রথম ম্যাচেও জয় পায়নি চট্টগ্রাম সিটি। অবশেষে রহমতগঞ্জকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে তারা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
চাঁদা না দিলে মার্কেটে আগুনের হুমকি দেওয়া ব্যক্তি গ্রেফতার, বেরিয়ে এলো রহস্য
চাঁদা না দিলে মার্কেটে আগুনের হুমকি দেওয়া ব্যক্তি গ্রেফতার, বেরিয়ে এলো রহস্য
‘তুমি কি এখনও ভার্জিন?’, প্রশ্ন শুনেই করণ জোহরকে ‘ধমক’ সালমানের
‘তুমি কি এখনও ভার্জিন?’, প্রশ্ন শুনেই করণ জোহরকে ‘ধমক’ সালমানের
ভারতের কাছ থেকে গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করে নেবো: নাহিদ ইসলাম
ভারতের কাছ থেকে গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করে নেবো: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না