বাফুফে নির্বাচনে ‘ফেয়ার-প্লে’ চান জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৬, ১৯:২০আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৯:২৫

বাফুফে নির্বাচনে ‘ফেয়ার-প্লে’ চান জয় ক্রীড়া উপমন্ত্রী বলে কথা। না হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে সক্রিয় থাকতেন আরিফ খান জয়। ২০১২ সালের নির্বাচনে ১২২ ভোটের মধ্যে ৭০ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক জাতীয় ফুটবল অধিনায়ক, পরে সংসদ সদস্য ও ক্রীড়া উপমন্ত্রী হয়ে যাওয়ায় বাফুফের পদে সময় দিতে পারেননি। এছাড়া মন্ত্রী হিসেবে নির্বাচনে অংশও নিতে পারবেন না। আরিফ খান জয় আজ মঙ্গলবার দেখা করেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীনের নিজ কার্যালয়ে। সেখানে তিনি বাফুফের আসন্ন নির্বাচন নিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন নিয়ে যে আলোড়ন শুরু হয়েছে তা দেখে আমার ভালো লাগছে। এত সাবেক ফুটবলার ও সংগঠকরা নির্বাচন করছেন। এতে বুঝা যায় ফুটবলের আকর্ষণ কি, আমি আশা করি নতুন যে কমিটি নির্বাচিত হবে সেটি দেশের ফুটবলকে এগিয়ে নেবে।’
তিনি আরও বলেন, ‘নানা রকম প্রতিবন্ধকতা আছে তবে এটিতে কোনও সন্দেহ নেই যে ফুটবল দেশের ও সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা।’

নির্বাচনে ফুটবলের ‘ফেয়ার-প্লে’ চান জয়। এ প্রসঙ্গে আরও বলেন, ‘যারা বাফুফের নির্বাচন করছেন তারা সবাই ফুটবল সংশ্লিষ্ট, ফেয়ার-প্লে না হলে ফুটবল হয় না, আর ফুটবলের নির্বাচনে এটি থাকবে না। তা আমি মেনে নিতে পারি না। যারা নির্বাচন করছেন তারা সবাই যদি ফুটবলের উন্নয়ন চান তবে সত্যিকার গণতান্ত্রিক প্রক্রিয়াকেই অনুসরণ করা উচিৎ।’

তিনি এসময় আশা প্রকাশ করেন নির্বাচনকে ঘিরে যাতে কোনও পক্ষের কাঁদা ছোড়াছুড়ি সীমা অতিক্রম না করে।   

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম