স্বাধীনতা কাপের সেমিফাইনালে শেখ জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৬, ১৯:৫২আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৯:৫৬

স্বাধীনতা কাপের সেমিফাইনালে শেখ জামাল কেএফসি স্বাধীনতা কাপের সেমিফাইনালে উঠেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাকে ৩-১ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করে তারা। 'এ' গ্রুপে চার ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল।
এ হারে মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম আবাহনীর অর্জন ৯ পয়েন্ট। তবে গোল গড়ে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে চট্টগ্রাম আবাহনী। চ. আবাহনী শেষ ম্যাচে শেখ জামালের বিপক্ষে ড্র করলেই সেমির টিকিট নিশ্চিত হবে।

শেষ ম্যাচে মোহামেডান ব্রাদার্সকে হারালে ও চট্টগ্রাম আবাহনী হারলে সেক্ষেত্রে মোহামেডান, চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধার মধ্যে গোল গড়ে এগিয়ে থাকা দল 'এ' গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলবে।

এদিন ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় শেখ জামাল। টানা তিন জয়ের ধারায় থাকা মুক্তিযোদ্ধা জামালের তিন ফরোয়ার্ডের কাছেই মূলত ধরাশায়ী হয়েছে। ১২ মিনিটেই দলকে এগিয়ে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন। আনিসুল আলম সুইট ক্রসে বল পেয়েছিলেন ওয়েডসন এনসেলমে। ওয়েডসনের কাট ব্যাক থেকে প্লেসিংয়ে গোল করেন এমেকা।

পুরো ম্যাচেই শেখ জামালের আধিপত্য ছিল। ৪৩ মিনিটে ওয়েডসন এনসেলমে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে বক্সে প্রবেশ করে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন। গোলরক্ষক মামুন খান সেভ করেন। ব্যবধান দ্বিগুণ হয় এক মিনিট পরেই। এনামুল থেকে ওয়েডসন এমেকা এরপর ল্যান্ডিংয়ের শটে গোলরক্ষক পরাস্ত। প্রথমার্ধের ইনজুরি মিনিটে বক্সের বা পাশ থেকে জোরালো কোনাকুনি শটে গোল করেন ওয়েডসন। বিরতির পর তিন মিনিটেই ম্যাচে ফেরার সুযোগ পায় মুক্তিযোদ্ধা।
৪৮ মিনিটে তৌহিদুল আলম তৌহিদকে বক্সের মধ্যে ফাউল করেন জামালের সুইট। রেফারি জসিমউদ্দিন পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে ব্যবধান কমান মিডফিল্ডার মোবারক হোসেন ভূইয়া। দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক