এমিলিয়ানো মার্টিনেজকে হাসপাতালে দেখে কী বললেন আরেক আর্জেন্টাইন 

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ১৪:২০ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৪:২২

মাঠে ভয়াবহ সংঘর্ষের পর হাসপাতালে অস্ত্রোপচার, স্বাভাবিকভাবেই উদ্বেগে ছিলেন ভক্তরা। তবে চোয়ালের হাড় ভাঙার চোট নিয়ে চিকিৎসাধীন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজের শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি ফিরেছে। এবার হাসপাতালে তাকে দেখতে গেছেন আর্জেন্টিনার সাবেক সতীর্থ ফেডেরিকো ফার্নান্দেজ। বন্ধুকে কাছে পেয়ে আবেগঘন বার্তাও দিয়েছেন সাবেক এই ডিফেন্ডার।

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ও এভারটনের ম্যাচে জ্যারড ব্রান্থওয়েটের সঙ্গে সংঘর্ষের পর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল মার্টিনেজকে। তার চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় জরুরি অস্ত্রোপচার করতে হয়। তবে চিকিৎসকেরা মাথা, ঘাড় ও পিঠে গুরুতর আঘাতের আশঙ্কা নাকচ করে দিয়েছেন। হাসপাতাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে ভক্তদের আশ্বস্ত করেছেন মার্টিনেজ। পাশাপাশি তাকে দেখতে যাওয়া অতিথিদেরও স্বাগত জানিয়েছেন তিনি।

রবিবার ইংল্যান্ডের একটি ক্লিনিকে মার্টিনেজকে দেখতে যান ৩৭ বছর বয়সী ফেডেরিকো ফার্নান্দেজ। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার রানার্সআপ দলের সদস্য ছিলেন তিনি। প্রিমিয়ার লিগেও দীর্ঘদিন খেলেছেন এই সাবেক ডিফেন্ডার।

এস্টুদিয়ান্তেস দে লা প্লাতার যুব একাডেমি থেকে উঠে আসা ফার্নান্দেজ নাপোলি, গেতাফে, সোয়ানসি সিটি, নিউক্যাসল ইউনাইটেড, এলচে ও আল-দুহাইলের মতো ক্লাবেও খেলেছেন। হাসপাতালে মার্টিনেজের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার বন্ধু, সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং তুমি সুস্থতার পথে আছ, এটা জেনে আমি খুব খুশি।’

ছবিতে মার্টিনেজকে হাসতে দেখা না গেলেও তাকে বুড়ো আঙুল তুলে ইতিবাচক ইঙ্গিত দিতে দেখা যায়। অস্ত্রোপচারের পর তার সুস্থ হয়ে ওঠার পথে থাকার বার্তাই যেন ফুটে উঠেছে সেই ছবিতে।

এর আগে হাসপাতাল থেকে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন মার্টিনেজ। সমর্থকদের ভালোবাসা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি দ্রুত মাঠে ফেরার আশাবাদও প্রকাশ করেন আর্জেন্টিনার এই গোলরক্ষক। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমরা কয়েক সপ্তাহের মধ্যে ফিরে আসছি।’

তবে দ্রুত মাঠে ফেরার ইচ্ছা থাকলেও আসন্ন আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে খেলা হচ্ছে না মার্টিনেজের। নভেম্বরে ফিফা উইন্ডোতে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল। ওই ম্যাচগুলোতে মার্টিনেজকে পাওয়ার সম্ভাবনা নেই।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
ব্রাজিলে কোচিং লাইসেন্স কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ম্যারাডোনার সাবেক সহকারী 
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বশেষ খবর
সমস্যা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
সমস্যা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
‘বিশেষ ডিভাইসে’ হাত রেখে রোগ নির্ণয়, ১৫ বছর ধরে চিকিৎসার নামে প্রতারণা
‘বিশেষ ডিভাইসে’ হাত রেখে রোগ নির্ণয়, ১৫ বছর ধরে চিকিৎসার নামে প্রতারণা
হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ
চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা  হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ
মঙ্গলের চাঁদ থেকে নমুনা সংগ্রহ করবে জাপানের এমএমএক্স
মঙ্গলের চাঁদ থেকে নমুনা সংগ্রহ করবে জাপানের এমএমএক্স
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’