মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা

স্পোর্টস ডেস্ক 
১৭ অক্টোবর ২০২৬, ০০:১৫ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০০:১৫

নভেম্বরে ফিফা আন্তর্জাতিক বিরতির জন্য আর্জেন্টিনা জাতীয় দলের দুটি ম্যাচ চূড়ান্ত হয়ে গেছে। মেসি-পরবর্তী যুগে আলবিসেলেস্তেদের প্রথম দুই প্রতিপক্ষ হতে যাচ্ছে উরুগুয়ে ও কোস্টারিকা। 

আগামী ১৩ নভেম্বর বুয়েনস আইরেসে রিও দে লা প্লাতা ডার্বির রোমাঞ্চকর লড়াইয়ে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টিওয়াইসি স্পোর্টস বলছে, ম্যাচটি বুয়েনস আইরেসের ঐতিহাসিক লা বোমবোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অন্য বিকল্প হিসেবে লা প্লাতার ‘এস্তাদিও উনিকো’ স্টেডিয়ামের নাম ভাবা হলেও সেখানে এখনও সংস্কারকাজ চলছে।

আর্জেন্টিনার দ্বিতীয় প্রীতি ম্যাচটি হবে কোস্টারিকার বিপক্ষে। আগামী ১৭ নভেম্বর মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। নিজেদের সবশেষ সফরের সময় কর্ডোবায় বলিভিয়াকে হারিয়ে এসেছিল আর্জেন্টিনা। 

আর্জেন্টিনা জাতীয় দলের জন্য এই প্রীতি ম্যাচগুলো আনুষ্ঠানিকভাবে মেসি-পরবর্তী যুগের সূচনা চিহ্নিত করবে। বেনিনের বিপক্ষে শেষ ম্যাচে এস্তাদিও মনুমেন্তালে অত্যন্ত আবেগঘন এক পরিবেশে জাতীয় দলের হয়ে নিজের ঐতিহাসিক ক্যারিয়ারের ইতি টানেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।

অপরদিকে আগামী ট্রেনিং ক্যাম্পেই হয়তো কোচ লিওনেল স্কালোনির চুক্তি নবায়নের বিষয়টি আরও এক ধাপ এগোবে। 

মেসি কিংবা নিকোলাস ওতামেন্দি— দুই জনকে ছাড়াই বছরের শেষ ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে মাঠে নামবে আর্জেন্টিনা। নিকোলাস ওতামেন্দির জায়গায় ক্রিস্তিয়ান রোমেরোকে করা হয়েছে নতুন অধিনায়ক। 

২০২৭ সালের মার্চে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হওয়ার আগে (২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে আর্জেন্টিনা ইতোমধ্যেই সরাসরি যোগ্যতা অর্জন করেছে) স্কালোনি বিভিন্ন লাইনআপ ও কৌশল পরখ করে নেওয়ার জন্য এই দুটি প্রীতি ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন।

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
অন্যরকম সম্মাননা, ফুলের নাম ‘সালভিয়া মেসি’
আর্জেন্টিনা দলে লাউতারোর জায়গায় কে
মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি নিলামে, দাম উঠতে পারে কত?
সর্বশেষ খবর
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক