বার্সেলোনাকে হারানোর ছক কষছেন এনরিকে

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ০৮:০০ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:০০

বার্সেলোনার আক্রমণভাগে লামিনে ইয়ামাল এখন সবচেয়ে বড় হুমকি। তাকে থামাতে আলাদা করে কড়া মার্কিং নয়, বরং বলের দখল নিজেদের কাছে রাখাকে প্রধান কৌশল হিসেবে দেখছেন পিএসজি কোচ লুইস এনরিকে। সাবেক ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামার আগে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইয়ামালকে বল পেতে দেবে না তার দল। 

ইউরোপীয় ফুটবলের হাইভোল্টেজ লড়াইয়ে প্যারিস সেন্ট জার্মেইয়ের সামনে এবার বার্সেলোনা। হান্সি ফ্লিকের অধীনে মৌসুমের শুরুটা দুর্দান্ত কাটছে কাতালান ক্লাবটির। প্রথম ১১ ম্যাচেই জয় পেয়েছে তারা। এবার নিজের সাবেক ক্লাবের সেই জয়ের ধারায় ছেদ টানার সুযোগ লুইস এনরিকের সামনে।

পিএসজি কোচের মতে, কিশোর তারকা ইয়ামালের আক্রমণাত্মক প্রভাব কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো বার্সেলোনার পায়ে বল যেতে না দেওয়া। ইয়ামালকে ব্যক্তিগতভাবে আটকে রাখার চেয়ে দল হিসেবে বলের নিয়ন্ত্রণ নেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন স্প্যানিশ এই কোচ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এনরিকে বলেছেন, ‘ওকে বল পেতে দেওয়া যাবে না। কারণ বল পেলেই সে হুমকি হয়ে ওঠে। লামিনেকে থামানোর সবচেয়ে ভালো উপায় হলো বার্সেলোনাকে বলের দখল দেওয়া যাবে না।’

বার্সেলোনার আক্রমণভাগে শুধু ইয়ামালই নন, আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন বলেও মনে করিয়ে দিয়েছেন এনরিকে। তার কথায়, ‘আমাদের নিজেদের সামর্থ্যের ওপর মনোযোগ দিতে হবে। আমরা জানি, তাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। শুধু লামিনে নয়। রাফিনহা, পেদ্রি, পাউ কুবারসি, হোয়ান গার্সিয়াও আছে। তাদের দলে এমন অনেক খেলোয়াড় রয়েছে।’

ইয়ামালের প্রতিভা নিয়ে প্রশংসা থাকলেও তাকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করতে নারাজ এনরিকে। তার মতে, নিজের পরিচয়েই প্রতিষ্ঠিত হওয়া উচিত তরুণ স্প্যানিশ তারকার। এনরিকে বলেন, ‘লামিনে ইয়ামাল লামিনে ইয়ামালই হতে চায়। আমরা তাকে মেসি কিংবা অন্য কারও সঙ্গে তুলনা করতে পারি না। সে খুব বুদ্ধিমান। তার নিজের মতো করেই এগিয়ে যেতে হবে।’

ম্যাচটা মাঠে গড়াবে আজ মঙ্গলবার রাত ১টায়। 

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
উয়েফা চ্যাম্পিয়নস লিগ গালাতাসারাইকে ১ হালি গোল দিলো বার্সেলোনা
‘বিনয় নিয়ে বলছি, বার্সেলোনাই বিশ্বের সেরা ফুটবল খেলছে’
সর্বশেষ খবর
নির্বাচনের আগে নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর অঘোষিত বৈঠক
নির্বাচনের আগে নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর অঘোষিত বৈঠক
পূজা নিয়ে কেউ কেউ অপপ্রচার চালানোর চেষ্টা করছে, পুলিশ সজাগ রয়েছে: আইজিপি
পূজা নিয়ে কেউ কেউ অপপ্রচার চালানোর চেষ্টা করছে, পুলিশ সজাগ রয়েছে: আইজিপি
মাঠজুড়ে এক হাজার নীরব মূর্তি, কী বার্তা দেয় তারা?
মাঠজুড়ে এক হাজার নীরব মূর্তি, কী বার্তা দেয় তারা?
সাবান মাখলেই ময়লা উধাও! নেপথ্যে কোন বিজ্ঞান?
সাবান মাখলেই ময়লা উধাও! নেপথ্যে কোন বিজ্ঞান?
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক