এএফসি চ্যালেঞ্জ লিগে ফর্টিসের সামনে আজ কুয়েতের কাদসিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০০

প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার অপেক্ষায় ফর্টিস এফসি। গ্রুপ পর্বে আজ কুয়েতের ক্লাব কাদসিয়া এসসির মুখোমুখি হচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলটি। কুয়েতের মোহাম্মদ আল-হামাদ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

প্রিলিমিনারি রাউন্ডে ঘরের মাঠে মুরাস ইউনাইটেডকে হারিয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছিল ফর্টিস। এবার মূল মঞ্চেও নিজেদের ছাপ ফেলার লক্ষ্য নিয়ে কুয়েতে পা রেখেছে তারা। দলের অন্যতম বড় ভরসার নাম অধিনায়ক পা ওমর বাবু। গাম্বিয়ার এই ফুটবলার টানা পাঁচ মৌসুম ফর্টিসের হয়ে খেলছেন। দলের অন্যতম অভিজ্ঞ এই ফুটবলারের নেতৃত্ব ও পারফরম্যান্সের দিকে আজও তাকিয়ে থাকবেন ফর্টিসের সমর্থকেরা।

তবে কাজটা মোটেও সহজ হবে না। কুয়েতের ঘরোয়া ফুটবলে কাদসিয়া এসসি রীতিমতো পরাশক্তি। দেশটির প্রিমিয়ার লিগে রেকর্ড ১৭ বার চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি। এমন এক দলের বিপক্ষে তাদেরই মাঠে খেলতে হবে ফর্টিসকে। অবশ্য এএফসি চ্যালেঞ্জ লিগে কাদসিয়াও এবারই প্রথম খেলছে। ফলে মহাদেশীয় এই প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার তাগিদ থাকবে দুই দলেরই।

তবে ফর্টিস এফসির কোচ মাসুদ পারভেজ কায়সার সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কন্ঠে বলেছেন, ‘প্লে অফ পর্বে আমাদের দল ভালো খেলেছিল। এবার গ্রুপ পর্বেও ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল।  দলের সবাই সেরাটা দিতে পারলে ভালো কিছু হবে।’

এএফসি চ্যালেঞ্জ লিগের ‘সি’ গ্রুপে ফর্টিস ও কাদসিয়ার অন্য দুই প্রতিপক্ষ ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের রেগার তাদাজ তুরসুনজোদা। চার দলের এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণটাও বেশ কঠিন।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সরাসরি শেষ আটে জায়গা মিলবে। তবে দ্বিতীয় হলেও আশা একেবারে শেষ হয়ে যাবে না। পশ্চিম অঞ্চলের তিন গ্রুপের রানার্সআপ দলগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলটিও কোয়ার্টার ফাইনালে উঠবে। 

অন্যদিকে পূর্ব অঞ্চলে সাতটি দল খেলবে দুই গ্রুপে। সেখান থেকে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাবে।

গ্রুপ পর্বে ফর্টিসের দ্বিতীয় ম্যাচ আগামী ২০ অক্টোবর, ভারতের এফসি গোয়ার বিপক্ষে। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
ইন্দোনেশিয়াতে নাইটক্লাব-কাণ্ডে তদন্তের দায়িত্বে সভাপতি নিজেই
হামজা-শমিতের মতো ফুটবলার হতে চান শুকি
ফাহামিদুলের নতুন ঠিকানা ইতালির আরেক ক্লাবে
সর্বশেষ খবর
ছয় মাসের শিশুকে নিয়ে ভারত সফর, অভিজ্ঞতা ভাগ করলেন আমেরিকান মা
ছয় মাসের শিশুকে নিয়ে ভারত সফর, অভিজ্ঞতা ভাগ করলেন আমেরিকান মা
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
পার্লারে যাওয়ার সময় নেই? ৩ ধাপেই ফিরুক ত্বকের উজ্জ্বলতা
পার্লারে যাওয়ার সময় নেই? ৩ ধাপেই ফিরুক ত্বকের উজ্জ্বলতা
আবাসিক হোটেলে ইয়াবাসহ গ্রেফতার দুই পুলিশ সদস্য
আবাসিক হোটেলে ইয়াবাসহ গ্রেফতার দুই পুলিশ সদস্য
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?