আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে নতুন কোচ পেলো কোস্টারিকা

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৬, ১৮:৪২ আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১৮:৪২

আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে জাতীয় দলের কোচ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে কোস্টারিকা। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে প্রথম দুই ম্যাচেই জয় এনে দেওয়ার পুরস্কার পেয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ব্রায়ান রুইজ। ৪১ বছর বয়সী এই কোচকে স্থায়ীভাবে নিয়োগ দিয়েছে কোস্টারিকান ফুটবল ফেডারেশন। তার সামনে এখন ২০৩০ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ।

অন্তর্বর্তীকালীন দায়িত্বে দারুণ শুরু করেছিলেন রুইজ। কনকাকাফ নেশনস লিগে তার অধীনে প্রথম ম্যাচে নিকারাগুয়াকে ৩-০ গোলে হারায় কোস্টারিকা। পরের ম্যাচে হাইতির বিপক্ষে জয় আসে ২-০ গোলে। টানা দুই জয়ের পর তাকে স্থায়ী কোচ করার সিদ্ধান্ত নেয় ফেডারেশন।

গত সেপ্টেম্বরে আর্জেন্টাইন কোচ ফের্নান্দো বাতিস্তাকে বরখাস্ত করার পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান রুইজ। এর আগে মিগেল এররেরার অধীনে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় কোস্টারিকা। এবার রুইজের হাত ধরে বিশ্বকাপে ফেরার স্বপ্ন দেখছে দলটি।

খেলোয়াড় হিসেবে কোস্টারিকার ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রুইজের। ২০১৪, ২০১৮ ও ২০২২-টানা তিন বিশ্বকাপে জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন তিনি। ২০২২ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার আগে খেলেছেন টুয়েন্তে, পিএসভি আইন্দহফেন, ফুলহাম, স্পোর্টিং লিসবন ও সান্তোসের মতো ক্লাবে।

স্থায়ী কোচ হিসেবে আগামী মাসেই কঠিন পরীক্ষার মুখে পড়বেন রুইজ। ১৩ নভেম্বর ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে কোস্টারিকা। এরপর চার দিন পর আর্জেন্টিনার মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবে তারা। ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির পথে এই দুই ম্যাচে রুইজের দল কেমন করে এখন সেটিই দেখার অপেক্ষা।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফাইনালে ভারতের কাছে হেরে যা বললেন বাংলাদেশের স্প্যানিশ কোচ
ফাইনালে ভারতের কাছে হেরে যা বললেন বাংলাদেশের স্প্যানিশ কোচ
অবৈধ মোবাইল ও রাজস্ব ফাঁকি বন্ধে চালু হচ্ছে এনইআইআর
অবৈধ মোবাইল ও রাজস্ব ফাঁকি বন্ধে চালু হচ্ছে এনইআইআর
পরীমণির পর বধূ সাজে তানজিন তিশা, ‘শাকিব খান’ কী লিখলেন
পরীমণির পর বধূ সাজে তানজিন তিশা, ‘শাকিব খান’ কী লিখলেন
১১৭ মোবাইল ফোন উদ্ধার, আইএমইআই নম্বর প্রকাশ
১১৭ মোবাইল ফোন উদ্ধার, আইএমইআই নম্বর প্রকাশ
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’