মেসির নৈপুণ্যে মায়ামির জয়

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০২৬, ১০:০৮ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১০:০৮

পিছিয়ে পড়েছিল ইন্টার মায়ামি। তবে লিওনেল মেসির দারণ পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর এক অ্যাসিস্ট এবং পরবর্তীতে জয়সূচক গোল করে দলকে ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় উপহার দিয়েছেন সাবেক আর্জেন্টিনা অধিনায়ক। 

এই জয়ে নিয়মিত মৌসুমের শেষ ম্যাচের আগে নিউ ইংল্যান্ড রেভোলিউশনকে ১ পয়েন্টে পেছনে ফেলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। চলতি মৌসুমে এটি মায়ামির দশম অ্যাওয়ে জয়, যা লিগের অন্য যেকোনও দলের চেয়ে অন্তত তিনটি বেশি।

ফক্সবরোর জিলট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধ ছিল গোলশূন্য। দুই দলের গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার এবং ম্যাট টার্নার কয়েকটি দারুণ সেভ করে দলকে সমতায় রাখেন। বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে নিউ ইংল্যান্ডকে এগিয়ে নেন দানিয়েল গাজদাগ। ইলাই ফেইনগোল্ড ও ১৮ বছর বয়সী পেটন মিলারের যৌথ আক্রমণ থেকে বল পেয়ে ডান পায়ের নিখুঁত শটে মায়ামি গোলরক্ষক সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করেন তিনি। চলতি মৌসুমে ১১ ম্যাচে এটি গাজদাগের দ্বিতীয় গোল। 

গোল হজম করার পর খোলস ছেড়ে বেরিয়ে আসে ইন্টার মায়ামি। দলের জয়ে মূল কাণ্ডারির ভূমিকা পালন করেন লিওনেল মেসি। ম্যাচের ৬৯ মিনিটে মেসির তৈরি করা আক্রমণ থেকে তেলাসকো সেগোভিয়া ও মেসির যৌথ পাস ধরে বল জালে জড়ান হেরমান বেরতেরামে। ফলে ১-১ ব্যবধানে সমতায় ফেরে মায়ামি। তিন ম্যাচ পর এটি ছিল মেসির প্রথম গোলে অবদান। এই গোলের মাধ্যমে এমএলএসে নিজের প্রথম মৌসুমে ১০ গোল হয়ে গেলো বেরতেরামের। 

এরপর ম্যাচের ৮৩ মিনিটে নিজের চেনা রূপে  মেসি। সেগোভিয়ার চমৎকার পাস থেকে বল পেয়ে লিগে নিজের ২৬ গোলটি করেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী। এটাই মায়ামির জয় নিশ্চিত করে। চলতি মৌসুমে এটি সেগোভিয়ার ১২তম অ্যাসিস্ট। এই গোলের মাধ্যমে চলতি এমএলএস মৌসুমে মেসি সর্বোচ্চ ২৬টি গোল করার পাশাপাশি ১৬টি অ্যাসিস্ট নিয়ে মোট ৪২টি গোল অবদানে সবার শীর্ষে অবস্থান করছেন, যা দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের চেয়ে ৯টি বেশি। 

এই পরাজয়ের ফলে ঘরের মাঠে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের টানা চার ম্যাচের জয়রথ থেমে গেলো। নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে আগামী শনিবার ঘরের মাঠে শার্লট এফসিকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
ট্রাম্পের রিসোর্টের পাশে বিমান বিধ্বস্ত, নিহত ৯
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া শুরু
যুক্তরাষ্ট্রে গেছেন অ্যাটর্নি জেনারেল, দায়িত্বে আরশাদুর রউফ
সর্বশেষ খবর
বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি নারী মারা গেছেন
বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি নারী মারা গেছেন
বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
বাংলা কিউআর দিয়ে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
বাংলা কিউআর দিয়ে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
অন্ধ্র প্রদেশের দিকে এবার ধেয়ে আসছে ‘মুরাসু’
অন্ধ্র প্রদেশের দিকে এবার ধেয়ে আসছে ‘মুরাসু’
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম