আমাদের ওপর কোনও চাপ নেই: সালাহউদ্দীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৬, ২০:১৫আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ২০:১৯

ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দীন। বুধবার ছিল বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আর শেষ দিনেই হয়ে গেলো নাটক! দুপুরের পর থেকেই হঠাৎ গুঞ্জন ওঠে সভাপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন কাজী সালাহউদ্দীন। তার সঙ্গে বাদল, হারুনরাও পদত্যাগ করছেন। শুধু তাই নয় নির্বাচনকে ঘিরে চাপে রয়েছেন তারা। কিন্তু সন্ধ্যা সাতটার দিকে সালাহউদ্দীন পূর্ণ পরিষদ নিয়ে সাংবাদিকদের বেশ দৃঢ় কণ্ঠেই বলেন নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।
তিনি আরও বলেন,‘আমরা ৩০ এপ্রিল নির্বাচনে অংশগ্রহণ করছি। আমাদের ওপর কোনও চাপ নেই।’
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর সালাম মুর্শেদী বলেন, ‘কাজী সালাহউদ্দীনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ৩০ এপ্রিল নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে অংশগ্রহণ করবে। আমরাও একটা গুজব শুনেছিলাম। তবে আমরা এ রকম কোনও প্রকার বার্তা পাইনি।’
/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম