ইনজুরিতে রোনালদো

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০১৬, ১৫:৫২আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৬:০০

ইনজুরিতে রোনালদো ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে বড় জয় পেলেও স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদর। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার ইনজুরি খুব বেশি মারাত্মক নয় বলে মন্তব্য করেছেন দলের কোচ জিদান।
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে ঊরুতে চোট পাওয়ায় পুরো ৯০ মিনিট খেলতে পারেননি রোনালদো। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে মাঠ ছেড়েছেন ব্যথা নিয়ে। যে কারণে স্বস্তিতে নেই রিয়াল শিবির। মৌসুমের শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে রোনালদোকে খুব করেই দরকার রিয়াল মাদ্রিদের। আগামী শনিবার লা লিগার ম্যাচে রায়ো ভায়েকানোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল। আর মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।

এই ম্যাচে রোনালদোকে বিশ্রাম না দেওয়ায় আক্ষেপে পুড়ছেন জিদান। তিনি বলেন, 'কখনও কখনও মনে হয়েছে আমি চাইলে তাকে বিশ্রাম দিতে পারতাম কিংবা আরও আগে মাঠ থেকে তুলে নিতে পারতাম। তাহলে আর এমনটা হতো না।' তিনি আরও বলেন 'কালই জানা যাবে তার শারীরিক অবস্থা কী। তবে আমরা আশা করছি তার খারাপ কিছু হবে না। সামনে আমাদের বেশ গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। আশা করি সে ফিরে আসবে।'

লা লিগার এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব ম্যাচই খেলেছেন রোনালদো। ৩৪টি ম্যাচ খেলে করেছেন ৩১ গোল। বুধবার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে রোনালদো গোল না পেলেও রিয়াল মাদ্রিদ পেয়েছে ৩-০ গোলের সহজ জয়। তবে রোনালদোর ইনজুরি আশঙ্কায় সেই আনন্দ কিছুটা হলেও ম্লান হয়ে গেছে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম