রোমাতেই ক্যারিয়ার শেষ করতে চান দিবালা

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ২০:১৭ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২০:১৭

রোমার জার্সি গায়েই ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে চান আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। ইতালিয়ান ক্লাবটিতে থেকেই অবসরে যাওয়ার স্বপ্ন তার। তবে আধুনিক ফুটবলে যেকোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে, তাই ভবিষ্যৎ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান না ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন দিবালা। রোমায় থাকতে ভালোবাসেন- এমনটা জানিয়ে তিনি বলেন, ‘আমি আশা করি রোমাতেই ক্যারিয়ার শেষ করতে পারবো। এখানে অবসর নেওয়াটা আমার জন্য দারুণ হবে। এমন ক্লাবের সংখ্যা খুব বেশি নেই, যেখানে ক্যারিয়ার শেষ করার কথা ভাবতে পারি। আমি রোমায় থাকতে ভালোবাসি। ১৮ বছর বয়সে ইতালিতে এসেছি। নিজেকে অন্য কোথাও কল্পনা করতে পারি না।’

তবে নিজের ইচ্ছার কথা জানালেও ভবিষ্যৎ নিয়ে এখনই নিশ্চিত হতে পারছেন না এই বিশ্বকাপজয়ী তারকা। তার মতে, আধুনিক ফুটবলে অনেক কিছুই দ্রুত বদলে যায়।

দিবালা বলেন, ‘বিশেষ করে আধুনিক ফুটবলে অনেক কিছুই বদলে যেতে পারে। আপাতত আমি বর্তমান সময়টা উপভোগ করছি। রোমার সঙ্গে আমার চুক্তির আরও এক বছর বাকি। দল যা করছে, সেটাও উপভোগ করছি। সামনে কী হয়, সেটা সময়ই বলে দেবে।’

গত জুলাইয়ে রোমার সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়িয়েছেন দিবালা। এর আগে মৌসুমের মাঝপথে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সে তার যোগ দেওয়ার গুঞ্জন তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত রোমায় থাকার সিদ্ধান্ত নেন তিনি।

ইতালিতে দিবালার পথচলা শুরু ২০১২ সালে পালের্মোর হয়ে। তিন বছর পর যোগ দেন জুভেন্টাসে। তুরিনের ক্লাবটিতে সাত মৌসুম কাটিয়ে ২০২২ সালে নাম লেখান রোমায়। এখন সেই ক্লাবের জার্সিতেই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার এই তারকা।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোমাতেই ক্যারিয়ার শেষ করতে চান দিবালা
রোমাতেই ক্যারিয়ার শেষ করতে চান দিবালা
বকেয়া স্পন্সর অর্থ তুলতে দুই কর্মকর্তাকে দায়িত্ব দিলো বাফুফে
বকেয়া স্পন্সর অর্থ তুলতে দুই কর্মকর্তাকে দায়িত্ব দিলো বাফুফে
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
চলতি বছর নারী ও শিশু নির্যাতন বেড়েছে প্রায় ৫৪ শতাংশ: এইচআরএসএস
চলতি বছর নারী ও শিশু নির্যাতন বেড়েছে প্রায় ৫৪ শতাংশ: এইচআরএসএস
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য