বাফুফে নির্বাচনের আগে নিরাপত্তাহীনতায় কাজী সালাহউদ্দীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৬, ১৮:২৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৪:৫৮

কাজী সালাহউদ্দীন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের ৩ দিন আগে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন। আজ বুধবার বিকেলে বাফুফে ভবনে নিজ কার্যালয়ে সালাহউদ্দীন বলেন, 'আমাকে কোথাও একা না যাওয়ার কথা বলা হচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে আজ সন্ধ্যা সাতটায় পূর্বাণি হোটেলে অনুষ্ঠিতব্য প্যানেলের আলোচনা সভা স্থগিত করেছি।'
সকাল থেকেই বাফুফে ভবনে চাপা উত্তেজনা বিরাজ করছিল। বিশেষ করে দেশের নিরাপত্তা বিষয়ক একটি সংস্থার কাছে থেকে সালাহউদ্দীন প্যানেলের সদস্যরা ফোন পাচ্ছেন এমন কথা শোনা যাচ্ছিল। প্যানেলের সদস্যদের মুখেও দেখা গেছে আতঙ্কের ছাপ।
এ প্রসঙ্গে সালাহউদ্দীন বলেন, 'আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। অাজকের সভা বাতিল করা হয়েছে শুধু নিরাপত্তাজনিত কারণে। আমি চাই না দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগঠকরা এ সভার উদ্দেশে ঢাকায় এসে কোনও ঝামেলায় পড়ুক।'
নিজেও প্রচ্ছন্ন হুমকি পেয়েছেন দাবি করেছেন বাফুফে সভাপতি বলেন, 'কয়েকদিন আগেও এরকম কল পেয়েছি। আমাকে বলা হয়েছে, যেন একা ঘোরাফেরা না করি। যখন চট্টগ্রামে গেলাম তখন বলা হলো, সাবধানে থাকতে। আজ আমাদের অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়েছি, আমি বলবো এ ধরণের ঘটনা নজিরবিহীন।'

সালাহউদ্দীন আরও বলেন, 'আগামীকাল বৃহস্পতিবার ফিফা ও এএফসির নির্বাচন পর্যব্ক্ষেণ প্রতিনিধি ঢাকায় আসবেন। তার আগমনের আগে এ ধরণের পরিস্থিতি কাম্য নয়। এএফসি থেকে বাফুফেতে ফোন করে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তারা জিজ্ঞাসা করছেন আমাদের এখানে কী অবস্থা। আমাদের পক্ষ থেকে এখানে কোনও সমস্যা নেই বলেই জানানো হয়েছে। আমি মনে করি না এখন পর্যন্ত ৩০ এপ্রিলের নির্বাচন নিয়ে কোনও সমস্যা আছে। তবে এ পরিস্থিতি যদি অব্যাহত থাকে এবং ভোটার ডেলিগটরা যদি হুমকির মুখে থাকেন তবে কী অবস্থা দাঁড়ায় তা বলা যাচ্ছে না।'

বিকের চারটার দিকে ধীরে ধীরে সালাহউদ্দীনের প্যানেলের বেশিরভাগ সদস্য জড়ো হন বাফুফে ভবনে। তবে চলমান পরিস্থিতি নিয়ে কেউ মুখ খুলতে চাননি।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম