প্রিমিয়ার বিভাগ হকি লিগ শুরু বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৬, ১৮:৩০আপডেট : ১০ মে ২০১৬, ১৮:৩২

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগ। এরমধ্য দিয়ে তিন বছর পর আবার দেশের হকির সব পাওয়ারহাউজগুলো একসঙ্গে খেলতে নামছে।
নির্বাচন সংক্রান্ত জটিলতার কারণে ২০১৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত প্রিমিয়ার হকিতে বিগত আসরটিতে অংশ নেয়নি মোহামেডান, মেরিনার্স, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং। তাদের দাবি ছিল খাজা রহমতউল্লাহ ফেডারেশনের সাধারণ সম্পাদক থাকলে তারা কোনও প্রতিযোগিতায় অংশ নেবেন না। এর ধারাবাহিকতায় গত বছরের অক্টোবরে রহমতউল্লাহ পদত্যাগ করলে আবারও সরব হয়ে ওঠে হকি অঙ্গন। আবাহনী, মোহামেডান, ঊষা ও মেরিনার্স এবার শক্তিশালী দল গঠন করায় এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি লিগের প্রত্যাশা করছে হকি ভক্তরা।

উদ্বোধনী দিনে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী। উদ্বোধনী দিনে একটিই ম্যাচ। শুক্রবার দ্বিতীয় দিনে নিজেদের যাত্রা শুরু করবে রানার্স-আপ ঊষা। লিগের অন্যান্য দলগুলো হলো- সোনালী ব্যাংক, আজাদ, ওয়ারী, অ্যাজাক্স, সাধারণ বীমা ও ওয়ান্ডারার্স।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী