ম্যাচ না হারার ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী ছিলেন আরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৬, ২০:৫৩আপডেট : ২৫ মে ২০১৬, ২১:০৩

মেরিনার্সের আরশাদ হোসেন। আকারে ছোটখাটো হলেও স্টিক হাতে যখন তিনি এগিয়ে চলেন তখন হয়ে ওঠেন মাঠের সেরাদের একজন। গতি আছে তার, মাঠের প্রান্ত ধরেই খেলতে ভালোবাসেন। প্রতিপক্ষ ডিফেন্স ভাঙা তার বড়ই পছন্দের; তিনি মেরিনার্সের আরশাদ হোসেন।
আজ বুধবার আবাহনীর বিপক্ষে গ্রিন ডেল্ট ইনস্যুরেন্স প্রিমিয়ার হকিতে আবাহনীর বিপক্ষে খেলা শেষের দশ সেকেন্ড আগে সমতাসূচক গোল করে ম্যাচ ৩-৩ সমতায় শেষ করে হকি মাঠের হিরো অব দ্য ডে হয়ে যান আরশাদ।
আরাশাদ বলেন, ‘ম্যাচ না হারার ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী ছিলাম, দল চেষ্টা করেছে শেষ বিন্দু দিয়ে। গোল ব্যবধান ৩-২ করার পর সে বিশ্বাসটুকু আরও বাড়ে; আর আমার গোলে দলের হার এড়ানোতে আমি কি যে খুশি তা বলে বোঝাতে পারবো না। আমি চাচ্ছিলাম বলটি আমার কাছে আসুক। বল এলো আর আমি ঝাঁপিয়ে পড়ে বল ঠেলে দিলাম পোস্টে।’

বিকেএসপির ছাত্র আরশাদের দেশের শীর্ষ হকিতে এটি তৃতীয় মৌসুম।  এ নিয়ে তিনি বলেন, ‘আমি তিন মৌসুস আগে আজাদে খেলা শুরু করি, গত মৌসুমে খেলেছি ঊষা ক্রীড়া চক্রে। এবার মেরিনার্সে এসেছি নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য। আজ এ গোলের মাধ্যমে দলের হার এড়ানোটা ছিল আমার স্বপ্নের মত সাফল্য। আজ দল হেরে গেলে আমরা শিরোপা লড়াইয়ে অনেক পিছিয়ে যেতাম; তাই আমি অনেক খুশি। ’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম