হকিতে মেরিনার্সের রেকর্ড ২২ গোল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৬, ১৯:৫৭আপডেট : ১৮ জুন ২০১৬, ২০:০৬

হকিতে মেরিনার্সের রেকর্ড ২২ গোল! গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকিতে ২২-১ গোলে রেলওয়েকে হারিয়ে দেশের শীর্ষ হকি প্রতিযোগিতায় সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে মেরিনার্স। আজ শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলার আরেকটি অভিনব দিক ছিল মেরিনার্স কোনও গোলরক্ষক ছাড়াই মাঠে নামায় তাদের প্রথম একাদশ!
এ জয়ে রেলওয়েরই বিপক্ষে কিছুদিন আগে মোহামেডানের করা ১৯-০ গোলের রেকর্ড ভেঙে গেলো।
অবশ্য হকিতে এ নিয়ম প্রচলিত আছে যে মাঠে ১১ জন খেলোয়াড় থাকবেন তবে একজনকে চিহ্নিত করতে হবে গোলরক্ষক হিসেবে। সেক্ষেত্রে মেরিনার্সের ডিফেন্ডার শিশির পালন করেন গোলরক্ষকের দায়িত্ব। আর এই ম্যাচেই দুর্বল রেলওয়ের ওপর ঝড় তুলে মেরিনার্স। পাকিস্তানি ফরোয়ার্ড ওয়াকাস শরিফ ও আরশাদ হোসেন করেছেন পাঁচটি করে গোল। কৌশিক করেছেন চারটি,  মহসিন ও মামুনুর রহমান চয়ন করেছেন দুটি করে গোল।

ম্যাচ শেষে মেরিনার্স কোচ গেরহার্ড পিটার রাখ বলেন, ‘আমরা চেয়েছিলাম অন্তত ত্রিশ গোল করবো। যাতে গোল গড়ে আমরা ঊষাকে টপকাতে পারি। কিন্তু ২২টির বেশি করতে পারলাম না।’

১১টি ম্যাচের সবকটিতেই হারা রেলওয়ে ১১ ম্যাচে ১২৩ গোল খেয়ে তাদের পথচলা শেষ করলো। অবনমিত হয়ে আগামী মৌসুমে তারা খেলবে প্রথম বিভাগে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের