চলে গেলেন ভারতীয় কিংবদন্তি হকি তারকা মোহাম্মদ শহিদ। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে স্বর্ণ জয়ী ভারতীয় দলের এই তারকা বুধবার ভারতের গুরগাও হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি যকৃত ও কিডনি জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। কিংবদন্তি এই তারকা বাংলাদেশেও একসময় হকি খেলে গেছেন।
১৯৮৬ সালে পদ্মশ্রী খেতাব জেতা শহিদ ভারতীয় রেলের স্পোর্টস অফিসারও ছিলেন। শহিদের জন্ম ১৯৬০ সালের ১৪ এপ্রিলে উত্তর প্রদেশের বানারসিতে। জানা গেছে সেখানেই তার দাফন হওয়ার কথা।
/এফআইআর/








