ফের হকি দলের কোচ হচ্ছেন রাখ গেরহার্ড পিটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৬, ২০:২৭আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ২০:২৮

গেরহার্ড পিটারআবারও বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ হতে যাচ্ছেন জার্মানির রাখ গেরহার্ড পিটার। কাল বৃহস্পতিবার  সকালে নতুন করে দায়িত্ব নিতে আলোচনা চূড়ান্ত করার জন্য ঢাকা আসছেন তিনি।

রাখের আগমন সম্পর্কে বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ বলেন,  ‘রাখের সঙ্গে আমরা বাংলাদেশের আগামী তিনটি টুর্নামেন্টের দায়িত্ব নেওয়ার কথা বলবো। তার সঙ্গে আমাদের চুক্তি হবে অস্থায়ী। যদি আগামী তিনটি টুর্নামেন্ট রাখ আমাদের প্রত্যাশিত ফল দিতে পারে তবে দীর্ঘ মেয়াদী চুক্তির আলোচনা হবে। তবে প্রথমে দেখতে হবে রাখের কি কি চাহিদা রয়েছে।’

উল্লেখ্য, রাখ ২০০৯ সালে প্রথম জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন। ২০১০ সালে এসএ গেমসে ছিলেন বাংলাদেশের কোচ, এর পরে ঘরোয়া হকি লিগে ঢাকা মোহাডোন ও মেরিনার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। মেরিনার্সকে চলতি মৌসুমে প্রথমবারের মতো শিরোপাও এনে দেন তিনি।

এর আগে অবশ্য ডাচ হকি কোচ জাইল বনেটের সঙ্গে আলাপ আলোচনা করেছিল হকি ফেডারেশন। কিন্তু হলি আর্টিজান হামলার পর বনেট হকি ফেডারেশনকে  জানিয়ে দেন তার অনাগ্রহের কথা ।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক