আশরাফুল জাদুতে ভারতকে হারালো বাংলাদেশ হকি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৬


আশরাফুল জাদুতে ভারতকে হারালো বাংলাদেশ হকি দল পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল ইসলামের দুর্দান্ত পারফরম্যান্সে ভারতকে ৫-৪ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ । আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। আশরাফুল হ্যাটট্রিক সহ করেছেন ৪ গোল।
খেলার তৃতীয় মিনিটে প্রথম পেনাল্টি কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আশরাফুল ইসলামের ড্র্যাগ ভারতীয় গোলরক্ষক পঙ্কজ কুমার ডাইভ দিয়ে রক্ষা করেন। রিবাউন্ডটি পেয়েছিলেন আনমার্কড আরশাদে হোসেন, তিনি পুশ করতে পারলেই গোল হতে পারতো, তবে তিনি বলের লাইন মিস করেন। যদিও শেষ রক্ষা হয়নি ভারতের, এর পরের মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন আশরাফুল।  
ভারতীয় দলের বিপক্ষে কোনও রকম জড়তা দেখা যায়নি বাংলাদেশের, তারা দাপটের সঙ্গে খেলে চলে আর চালিয়ে যায় আক্রমণ। ভারতীয় দল কাউন্টার অ্যাটাকে যেতে বাধ্য হয়। বাংলাদেশের একাদশে ছিল পাঁচ অ্যাটাকার- অধিনায়ক রোমান সরকার, ফরোয়ার্ড নাইমউদ্দিন, মাহবুব হোসেন, আরশাদ হোসেন ও ফজলে হোসেন রাব্বি। আক্রমণে তাই ভালই ধার ছিল অয়োজকদের।

২০ মিনিটে সমতা আনে ভারত। আরশাদ হোসনে ভারতীয় ফরোয়ার্ড ধারমিন্দার সিংকে ডি-বক্সের ভেতরে ফেলে দিলে পেনাল্টি স্ট্রোক পায় সফরকারীরা। ধারমিন্দারই নেন স্ট্রোকটি এবং বাংলাদেশের গোলরক্ষক ইয়াসিন আরাফাতকে ভুল পথে পাঠান ধারমিন্দরই।

২৫ মিনিটে চমৎকার এক গোলে এগিয়েও যায় ভারত। আবারও ধারমিন্দার সিং আক্রমণের উৎস, এবার তার মাঝলাইনের ওপর থেকে করা পাওয়ার হিটে চকিতে কব্জির মোচড়ে যে ফ্লিকটি করেন কনজেংবাম সিং তা ইয়াসিন আরাফাতকে নড়াচড়ার কোন সুযোগ দেয়নি।

ঘাবড়ে যায়নি বাংলদেশ, আঘাত সামলে উঠে আাবারও ঢুঁ মারা শুরু করে প্রতিপক্ষ শিবিরে আর ৩০ মিনিটে আবারও আশরাফুলের পেনাল্টি কর্নারে খেলায় ফিরে আসে লাল সবুজরা। রাজু আহমেদের করা পুশে স্টপ করেছিলেন নাঈম, আশরাফুল এবার তা উঁচিয়ে না মেরে নেন টার্ফ কামড়ানো হিট, বল আছড়ে পড়ে বোর্ডে।
আশরাফুলের স্টিকেই আবারও চালকের আসনে বসে বাংলাদশে। প্রান্ত বদলে খেলা শুরুর তিন মিনিট পর ৩৮ মিনিটে অন্যরকম পেনাল্টি কর্নারে তিনি পূর্ণ করেন তার হ্যাটট্রিক। ফজলে হোসেন রাব্বির করা পুশটি তিনি নিজেই রিসিভ করে নেন কোনাকুনি একটি হিট, বল পরাস্ত করে ভারতীয় গোলরক্ষক পঙ্কজ রজককে।

ভারতীয় হকির মানটা ফুঁটে ওঠে ৪৯ মিনিটে। ডান প্রান্তের পতাকা থেকে সাপের মতো এঁকেবেকে বক্সের ভেতরে ঢুকে পড়েন হারদিক সিং, শুয়ে পড়ে রিভার্স হিট নেন, প্রচন্ড গতিতে বল আঘাত করে বোর্ডে।
বাংলাদেশের প্রথম ফিল্ড গোলটি আাসে ৫১ মিনিটে। আর এ গোলটিতে ম্যাচে তৃতীয় বারের মতো লিড নেয় বাংলাদেশ। আরশাদ হোসেনের স্কয়ার পাসে হিট করে বাংলদেশকে ৪-৩ গোলে এগিয়ে দেন ফজলে হোসেন রাব্বি।
তবে আবারও ভারতীয় হকির মানটা দৃশ্যমান করেন দিলপ্রিত সিং। বক্সের ভেতরে খুব ছোট জায়গার মাঝে পুরো শরীর ঘুরিয়ে রিভার্স হিট নেন তিনি, ইয়াসিন আরাফাত কোনও সুযোগই পাননি।
আশরাফুলের পেনাল্টি কর্নারের জাদু তখনও ছিল বাকি। ৬১ মিনিটে তিনি করেন তার চতুর্থ গোলটি, কম্বিনেশন ছিল ফজলে হোসেন রাব্বি ও নাইমের পুশ ও স্টপ। তাতেই ভারতকে হারিয়ে জয় উৎসবে মাতে বাংলাদেশের তরুণরা।
/আরএম/কেআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম