এএইচএফ কাপ হকির ফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৬, ১৫:৫১আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৬:৫৫

এএইচএফ কাপ হকির ফাইনালে বাংলাদেশ এএইচএফ কাপ হকির শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ শনিবার হংকংয়ের কিংস পার্ক হকি স্টেডিয়ামে প্রাক স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৮-০ গোলে সিঙ্গাপুরকে হারিয়ে পৌঁছে যায় প্রথম স্থান নির্ধারণী ম্যাচে। 

২৬ মিনিটে বাংলাদেশের প্রথম গোলটি করেন ফরোয়ার্ড মিলন হোসেন। তিন মিনিট পরেই দলের দ্বিতীয় গোল করেন  মিডফিল্ডার রোমান সরকার। দ্বিতীয়ার্ধের দুই বা খেলার ৩৭ মিনিটে তৃতীয় গোল করেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ মামুনুর রহমার চয়ন বাংলাদেশকে ৪ গোলে এগিয়ে দেন ৪৮ মিনিটের পেনাল্টি কর্নারে। ৫০ মিনিটে পুস্কর খিসা মিমো পঞ্চমটি, ৫৫ মিনিটে কৃষ্ণ কুমার দাশ ষষ্ঠ , আর ৬৬ ও ৬৯ মিনিটে আরেক পিসি বিশেষজ্ঞ আশরাফুল ইসলাম সপ্তম ও অষ্টম গোলটি করেন।  

বাংলাদেশ শিরোপা নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কা-হংকংয়ের মধ্যকার ম্যাচের জয়ীর বিপক্ষে খেলবে। 

/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের