দ্বিতীয় ম্যাচেও জিততে পারেনি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৩

দ্বিতীয় ম্যাচেও জিততে পারেনি বাংলাদেশ

প্রথম ম্যাচে ২-০ গোলে হারের পর দ্বিতীয় অনুশীলন ম্যাচে ঘানার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ জাতীয় হকি দল।

সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচটিতে জাতীয় হকি দলকে দেখা গেছে ক্লান্ত ও গতিহীন! ১৫ মিনিটের চারটি কোয়ার্টারের প্রথম দুটিতে বাংলাদেশ সংগঠিত ছিল না। তৃতীয় কোয়ার্টারে গোল করে এগিয়ে গেলেও অগ্রগামিতা ছিল মাত্র ছয় মিনিট। চতুর্থ কোয়ার্টারে ২-১ গোলে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করতে সমর্থ হয় জিমি চয়নরা।

পুরো ম্যাচে পাঁচটি পেনাল্টি কর্নার পেয়ে একটিই লক্ষ্য অর্জন করে বাংলাদেশ। ইউরোপীয় ধাঁচে খেলার চেষ্টা করিয়েছেন কোচ অলিভার কার্টজ। যদিও ব্যক্তিগত স্কিলের ওপর প্রাধান্য দেওয়া হয়নি।

খেলায় এদিন তৃতীয় কোয়ার্টারের প্রথমে মাঝমাঠ থেকে সারওয়ার হোসেনের ফরোয়ার্ড পুশ থেকে ডি-বক্সের ডান প্রান্তে বল পান ফরোয়ার্ড মিলন হোসেন। কোনাকুনি হিটে গোল করেন তিনি। কিছুক্ষণ পর বাংলাদেশ ডিফেন্সের ব্যর্থতায় সমতা আনে র‌্যাংকিংয়ে বাংলাদেশ থেকে নীচে থাকা ঘানা।

চতুর্থ কোয়ার্টারের শুরুতে ঘানা একটি সম্মিলিত আক্রমণের পর এগিয়ে গেলে অন্তিম মুহূর্তে পেনাল্টি কর্নার স্পেশালিস্ট মামুনুর রহমার চয়নের পেনাল্টি কর্নারে মান বাঁচায় বাংলাদেশ।

অবশ্য ম্যাচ শেষে এমন ফলের জন্য গণমাধ্যমকেই দুষলেন জার্মান জাতীয় কোচ অলিভার কার্টজ, ‘প্রথম ম্যাচে হারার পর গণমাধ্যমে নেতিবাচক সংবাদ পরিবেশন দলে প্রভাব পড়েছে বলে আমি মনে করি। দল শেষ ম্যাচ খেলবে ১ মার্চ। এরপর তিন দিন বিরতি ক্লান্তি দূর করার জন্য যথেষ্ট।আর মনে রাখতে হবে এটি একটি অনুশীলন ম্যাচ, এখানে অনেক কিছুই পর্যবেক্ষণের জন্য করা হয়।’

/আরএম/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম