জয় দিয়ে প্রস্তুতি শেষ করল হকি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৭, ১৮:১১আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৮:১৮

জয় দিয়ে প্রস্তুতি শেষ করল হকি দল
জয় দিয়েই হকি ওয়ার্ল্ড লিগের প্রস্তুতি শেষ করল বাংলাদেশ জাতীয় হকি দল। আজ বুধবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় বাংলাদেশ ১-০ গোলে হারায় ঘানাকে।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ২-০ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ, দ্বিতীয়টিতে ২-২ গোলে ড্র করার পর আজ ঘানাকে হারিয়ে শনিবার থেকে শুরু হওয়া হকি ওয়ার্ল্ড  লিগের প্রস্তুতি শেষ করে জিমি-চয়নরা। 

খেলার প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নারে মামুনুর রহমান চয়ন যে গোলটি করেন, সেটিই শেষ পর্যন্ত জয়ী করে বাংলাদেশকে। 

বাংলাদেশের জার্মান কোচ অলিভার কার্টজ এখনও তার ১৮ সদস্যের দল চূড়ান্ত করেননি। তবে আজ রাতেই তিনি চূড়ান্ত করবেন ২৭জনের মাঝ থেকে কোন ১৮ জন খেলবেন হকি ওয়ার্ল্ড লিগে। কার্টজ বলেছেন, ‘তৃতীয় ম্যাচে এসে দল আমার প্রত্যাশিত মানে পৌঁছেছে। আমার লক্ষ্য ছিল ছয়-সাতটি ম্যাচ খেলা, কিন্তু তিন ম্যাচেই এখন আমার অনুশীলন সীমাবদ্ধ রাখতে হয়েছে। আমরা প্রথম রাউন্ডে অন্তত তিনটি ম্যাচ জিতে ৬ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় পর্ব নিশ্চিত করতে চাই।’

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম