এশিয়া কাপের সমাপনী অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৭, ২০:৪৯আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ২০:৫৫

হকি ফেডারেশনের সংবাদ সম্মেলন দীর্ঘ ৩২ বছর পর ঢাকায় বসতে যাচ্ছে এশিয়া কাপ হকির আসর। আগামী ১১ অক্টোবর শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতাকে ঘিরে এখন সাজ সাজ রব হকি ফেডারেশনে। উদ্বোধনী অনুষ্ঠান সাদামাটা হলেও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনির বলেছেন, ‘সমাপনী অনুষ্ঠান জাঁকজমকভাবে করার ইচ্ছা আমাদের। ৪০-৪৫ মিনিটের অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অবশ্য আমরা কিছু করবো না। এশিয়ান হকি ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী, শুধু বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল।’

মওলানা ভাসানী হকি স্টেডিয়াম এখন ফ্লাডলাইটের আলোয় উজ্জ্বল। বসছে ইলেকট্রনিক স্কোরবোর্ডও। টুর্নামেন্ট কমিটির সম্পাদক ও ফেডারেশনের নির্বাহী সদস্য আ ন ম মামুনুর রশিদ জানিয়েছেন, ‘আমাদের প্রস্তুতি প্রায় শেষ। ইলেকট্রনিক স্কোরবোর্ড এসে পড়েছে, যা দুই-এক দিনের মধ্যেই বসানো হবে। এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তারা আসবেন ৬ অক্টোবর। ৮ অক্টোবর অতিথি দলগুলো আসা শুরু করবে।’

হকি স্টেডিয়ামের টার্ফে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার, খাজা রহমতউল্লাহ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা শাজাহান বসুনিয়া প্রমুখ।

আট দলের অংশগ্রহণে এশিয়া কাপে বাংলাদেশ খেলবে ‘এ’গ্রুপে। স্বাগতিক দলের তিন গ্রুপসঙ্গী ভারত, পাকিস্তান ও জাপান। ‘বি’গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন আর ওমান।

১১ অক্টোবর উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ১৩ ও ১৫ অক্টোবর পরের দুই ম্যাচে স্বাগতিকরা খেলবে ভারত এবং জাপানের বিপক্ষে। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী