এশিয়া কাপের শুরুতেই বিধ্বস্ত বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৭, ২১:০৯আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ২১:১০

বিশাল হারে বিষন্ন বাংলাদেশের খেলোয়াড়রা। ছবি-রবিউল ইসলাম দীর্ঘ ৩২ বছর পর ঢাকার মাঠে এশিয়া কাপ। স্বাভাবিকভাবেই টুর্নামেন্ট নিয়ে দারুণ উৎসাহ-উদ্দীপনা দেশের হকি অঙ্গনে। কিন্তু বাংলাদেশের প্রথম ম্যাচের পর উৎসাহে ভাটা পড়বে না তো! টুর্নামেন্টের শুরুতেই যে বিধ্বস্ত হয়েছে স্বাগতিক দল, পাকিস্তানের কাছে হার মেনেছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে।

ম্যাচের আগের দিন লড়াইয়ের প্রত্যয় জানিয়েছিলেন কোচ মাহবুব হারুন, অধিনায়ক রাসেল মাহমুদ জিমি এবং অভিজ্ঞ ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন। তবে বুধবার নীল রংয়ের দৃষ্টিনন্দন টার্ফে লড়াইয়ের ছিটে-ফোঁটাও দেখা যায়নি বাংলাদেশের খেলায়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের উজ্জ্বল ফ্লাডলাইটে শুধু নিজেদের জাল থেকে বল কুড়াতেই ব্যস্ত থাকতে হয়েছে!

অথচ স্বাগতিকদের শুরুটা খারাপ ছিল না। প্রথম কোয়ার্টারে চয়ন-আশরাফুলদের দৃঢ়তায় গোলের দেখা পায়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ঠাণ্ডা মাথায় পাকিস্তানের আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন বাংলাদেশের ডিফেন্ডাররা।

দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য শক্তিশালী প্রতিপক্ষকে ঠেকিয়ে রাখা যায়নি। ১৭ মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ হলেও পরের মিনিটেই গোলের দেখা পেয়ে যায় পাকিস্তান। পেনাল্টি কর্নারেই মিডফিল্ডার আবু মাহমুদের ফ্লিক এগিয়ে দেয় দলকে।

বাংলাদেশ অবশ্য ২২ মিনিটে সমতায় ফিরতে পারতো। কিন্তু দুর্ভাগ্য, আশরাফুল আর নিলয়ের স্টিক ঘুরে আসা বল ধরে স্ট্রাইকিং সার্কেলে প্রবেশ করা জিমির গোলমুখের পুশে স্টিক ছোঁয়ানোর মতো কেউ ছিল না।

পাকিস্তানের এমন উল্লাস ছিল সাত বার। ছবি-রবিউল ইসলাম চার মিনিট পর আবার দুর্ভাগ্য সঙ্গী স্বাগতিকদের। পাল্টা আক্রমণ থেকে পুস্কর খিসা মিমোর পুশ ধরে এক ঝটকায় ‘মার্কার’কে ছিটকে ফেলা জিমির ফ্লিক পোস্টে লেগে ফিরলে হতাশায় ভেঙে পড়ে হাজার খানেক দর্শক।

এরপরই শুরু পাকিস্তানের গোল-বন্যা। ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে স্কোরলাইন ২-০ করেন শাকিল বাট। কিছুক্ষণ পর আলী শানের রিভার্স হিট থেকে কাদির আরসালানের লক্ষ্যভেদে সেটা হয়ে যায় ৩-০।

৪১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ম্যাচের চতুর্থ গোলদাতা আবু মাহমুদ। ছয় মিনিট পর গোলরক্ষক অসীম গোপকে কাটিয়ে আলতো পুশে লক্ষ্যভেদ করেন শাকিল বাট। ৪৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবু মাহমুদের তৃতীয় গোল ৬-০তে এগিয়ে দেয় পাকিস্তানকে। শেষ বাঁশির কয়েক সেকেন্ড আগে কাদিরের দ্বিতীয় গোলে ব্যর্থতার ষোলো কলা পূর্ণ হয় বাংলাদেশের।

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স ভালো নয়। টুর্নামেন্টে এর আগে তিনবার মুখোমুখি হয়েছিল দুদল। ১৯৮২ সালে প্রথম আসরে বাংলাদেশ বিধ্বস্ত হয়েছিল ৯-০ গোলে। তিন বছর পর ঘরের মাঠের এশিয়া কাপে দারুণ লড়াই করে ১-০ গোলে হেরে যায় লাল-সবুজের দল। ২০০৩ সালে বাংলাদেশ আবার হার মানে বিশাল ব্যবধানে, ৮-০ গোলে। এবারের ব্যবধান ৭-০। বাংলাদেশের হকির এমন বেহাল দশা আর কতদিন? 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম