ধারাবাহিকতা ধরে রাখতে চায় পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৭, ২২:৩৪আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ২২:৩৪

বাংলাদেশের গোলমুখে পাকিস্তানের একটি আক্রমণ। ছবি-রবিউল ইসলাম বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে দারুণ সূচনা করেছে পাকিস্তান। আগামী ম্যাচগুলোতে ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য শিরোপা প্রত্যাশী দলটির।

বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৭-০ গোলে জেতার পর সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ ইরফান বলেছেন, ‘এশিয়া কাপের মতো টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করা খুব গুরুত্বপূর্ণ। আমরা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে সফল হয়েছি। বাংলাদেশ ভালোই খেলেছে, তারা সুযোগও পেয়েছিল, কিন্তু মিস করেছে। আমরাও কয়েকটি সুযোগ মিস করেছি।’

ইরফানের মতে, বেশ কয়েকটি পরিবর্তনই পাকিস্তানকে বড় জয়ের পথে এগিয়ে দিয়েছে, ‘তৃতীয় কোয়ার্টারে আমরা বেশ কয়েকটি পরিবর্তন করে খেলায় গতি নিয়ে আসি। তৃতীয় কোয়ার্টারের গোলগুলি ম্যাচে আমাদের এগিয়ে দিয়েছে। আমরা এই ফলের ধারবাহিকতা ধরে রেখে টুর্নামেন্টে ভালো করতে চাই।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম