স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৭, ২২:৪২আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২২:৪৩

স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন এশিয়া কাপ হকির গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এখন স্থান নির্ধারণের লড়াই। টুর্নামেন্ট শুরুর আগে স্বাগতিকদের লক্ষ্য ছিল গ্রুপের তৃতীয় স্থান। কিন্তু বাজে পারফরম্যান্স জিমি-চয়নদের ঠেলে দিয়েছে শেষ স্থানে।

১৯ অক্টোবর বাংলাদেশের সামনে তাই চীনকে হারানোর চ্যালেঞ্জ। জিততে পারলে পরদিন পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে লড়াইয়ের সুযোগ পাবে স্বাগতিক দল। আর হেরে গেলে খেলতে হবে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ। ২০১৩ সালে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব হকি লিগে চীনকে হারানোর সুখস্মৃতি অনুপ্রাণিত করতে পারে বাংলাদেশকে।  

সোমবার শেষ হয়েছে গ্রুপ পর্ব। মওলানা ভাসানী স্টেডিয়ামে চীনকে ৪-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপে রানার্সআপ হয়েছে দক্ষিণ কোরিয়া। অন্য ম্যাচে ওমানকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া মালয়েশিয়া পেয়েছে গ্রুপের শ্রেষ্ঠত্ব।

১৮ অক্টোবর শুরু হতে যাওয়া সুপার ফোরে লড়বে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া এবং বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। লিগ পদ্ধতিতে খেলার পর শীর্ষ দুই দল ২২ অক্টোবর মুখোমুখি হবে ফাইনালে।  

গ্রুপ পর্বের শেষ দিনে মালয়েশিয়ার কাছে পাত্তাই পায়নি ওমান। ম্যাচে পেনাল্টি কর্নার থেকে এসেছে চার গোল, যার মধ্যে ফয়জাল সারি ও তাজউদ্দিন দুটি করে গোল করেছেন। শাহরিল, আমিরুল ও নাজমির স্টিক থেকে এসেছে একটি করে গোল।  ওমানের একমাত্র গোলদাতা সালমিন নোফলি।

অন্য ম্যাচে ১০ মিনিটে জাং জং এগিয়ে দেন দক্ষিণ কোরিয়াকে। তৃতীয় কোয়ার্টারে দু তালাকে সমতা নিয়ে আসেন ম্যাচে। তবে ৪৩, ৪৭ ও ৫৭ মিনিটে তিন গোল করে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী