কোরিয়ার সঙ্গে ড্রতে অনিশ্চয়তায় পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ১৮:০৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৮:১৭

দক্ষিণ কোরিয়া-পাকিস্তান ম্যাচের একটি মুহূর্ত আগের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-২ গোলে হেরে এমনিতেই চাপে ছিল পাকিস্তান। এশিয়া কাপ হকির ‘সুপার ফোর’-এর দ্বিতীয় ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেলে ফাইনালের পথ খোলা থাকতো তাদের। বৃহস্পতিবার বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া তা আর হতে দিল কই! এগিয়ে থাকা পাকিস্তানকে ১-১ গোলে রুখে দিয়েছে তারা। যাতে দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পাওয়া পাকিস্তানের ফাইনালে ওঠা অনিশ্চিত হয়ে পড়েছে, বিপরীতে দক্ষিণ কোরিয়া দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে রয়েছে কিছুটা সুবিধাজনক জায়গায়।

শনিবার ‘সুপার ফোর’-এ ভারতের বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচ। ফাইনালে  জায়গা করে পেতে হলে এই ম্যাচ তো পাকিস্তানকে জিততেই হবে, সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে। অথচ এই হিসাব-নিকাশের দিকে যেতে হতো না যদি, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লিডটা ধরে রাখতে পারতো পাকিস্তান। কোরিয়ার বিপক্ষে আধিপত্য বিস্তার করে ১৫ মিনিটে এগিয়ে গিয়েছিল তারা এজাজ আহমেদের গোলে। তার নেওয়া রিভার্স হিটটি রুখতে পারেননি প্রতিপক্ষের গোলরক্ষক হং ডুপিও।

এগিয়ে যাওয়ার পর গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে কোরিয়ানদের সীমানায় একের পর এক আক্রমণ চালিয়েছে পাকিস্তান। ব্যবধান বাড়ানোর সুযোগও এসেছিল, কিন্তু কাদির-আতিকরা সুযোগ কাজে লাগাতে পারেননি। কখনও গোলরক্ষককে একা পেয়ে, কখনও পোস্টের উপর দিয়ে বল মেরে সুযোগ নষ্ট করেছেন তারা। শেষ কোয়ার্টারে এসে দক্ষিণ কোরিয়া ঘুরে দাঁড়ায়। গোলের দেখাও পেয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা ৪৮ মিনিটে, যখন লি সিয়াংহুনের পুশে লি ন্যামইয়ং দুর্দান্ত কানেক্ট করেন।

তাতে ১-১ গোলে সমতায় ফিরে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া। বিপরীতে ফাইনাল খেলার স্বপ্ন ফ্যাকাশে হয়ে গেছে পাকিস্তানের।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম