২৮ নভেম্বর থেকে প্রিমিয়ার হকির দলবদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ২১:২২আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২১:২৪

সভায় বক্তব্য রাখছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক। ছবি-তানজীম আহমেদ গত বছরের জানুয়ারিতে প্রিমিয়ার হকি লিগের দলবদল হয়েছিল, আর লিগ শেষ হয়েছিল জুলাইয়ে। এরপর সোয়া এক বছরের বেশি কেটে গেলেও দলবদলই হয়নি। অবশেষে ‘বোধোদয়’ হয়েছে হকি ফেডারেশনের।

মঙ্গলবার হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক সভা করেছেন প্রিমিয়ারের ১২টি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে। আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর প্রিমিয়ার  লিগের দলবদলের সিদ্ধান্ত হয়েছে সভায়।

ডিসেম্বরে ক্লাব কাপ, তারপর শুরু হবে লিগ। ফেব্রুয়ারির মাঝামাঝি লিগ শেষ করার পরিকল্পনা ফেডারেশনের, যাতে মার্চে ওমানে এশিয়ান গেমসের বাছাই পর্বের প্রস্তুতির জন্য অন্তত দুই সপ্তাহ সময় পাওয়া যায়।

সভায় বর্তমান কমিটির মেয়াদ পূর্তি নিয়েও আলোচনা হয়েছে। ফেডারেশনের বর্তমান কমিটির মেয়াদ আগেই শেষ হয়েছে। এশিয়া কাপ হকির জন্য নির্বাচন স্থগিত ছিল।

ওয়ান্ডারার্স, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব জানতে চেয়েছে, বর্তমান কমিটির মেয়াদ পূর্তি শেষে কমিটি বদল হলে কী হবে? এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদকের বক্তব্য, ‘প্রিমিয়ার লিগের দলবদলের সময় বেধে দেওয়া হয়েছে। এর মধ্যেই সব কিছু হবে। ফেডারেশনের কমিটির মেয়াদ শেষ হয়েছে আগেই। এর মধ্যে নতুন কমিটি হলে লিগ হওয়া নিয়ে কোনও সমস্যা দেখছি না। ক্লাবগুলোর কর্মকর্তা কিংবা খেলোয়াড় তো আর বদলে যাবে না। ফেডারেশনে পরিবর্তন এলেও আমি মনে করি না এ নিয়ে কোনও সমস্যা হবে।’

গত ১৪ বছরে মাত্র সাতটি প্রিমিয়ার লিগ হয়েছে। নিয়মিত লিগ না হওয়ার জন্য ক্লাবগুলোকে দায়ী করে আব্দুস সাদেক বলেছেন, ‘নিয়মিত লিগ না হওয়ার দায় ক্লাবগুলো এড়াতে পারবে না। তাদের কারণেই নিয়মিত লিগ হয় না।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক