মিয়ানমারে হকি আম্পায়ার শাহবাজের নতুন ‘চ্যালেঞ্জ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৭, ১৯:২৫আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৯:২৭

প্রমিজিং আম্পায়ার হওয়ার কাছাকাছি শাহবাজ আলী। ছবি-ফেসবুক কিছুদিন আগে ইউরোপে হকি ম্যাচ পরিচালনার স্বীকৃতি পেয়েছেন আম্পায়ার সেলিম লাকি। তার পথ ধরে এগোচ্ছেন আরেক তরুণ আম্পায়ার শাহবাজ আলী। গত দুই বছরে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে ২৪টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। তবে শাহবাজের গণ্ডি এখনও এশিয়ার মধ্যে সীমাবদ্ধ। এবার তার সামনে নতুন সম্ভাবনার দুয়ার।

আগামী ২৫ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত মিয়ানমারে হবে মেন’স এশিয়ান চ্যালেঞ্জ কাপ হকি। বুধবার শাহবাজ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মিয়ানমারে আমি নিরপেক্ষ আম্পায়ারের দায়িত্ব পালন করবো। এখন আমি প্রমিজিং আম্পায়ার হওয়ার কাছাকাছি। লাকি ভাই প্রমিজিং আম্পায়ার। ৭.৫ পয়েন্ট স্কোর করতে পারলে প্রমিজিং হবো, বর্তমানে আমার স্কোর ৭.৪। মিয়ানমারে ভালো করতে পারলে হয়তো এশিয়ার গণ্ডি পেরিয়ে ইউরোপ কিংবা অন্য কোথাও বাঁশি বাজানোর সুযোগ আসবে।’

মিয়ানমারে ভালো করতে তিনি আশাবাদী, ‘মিয়ানমারে ভালোভাবে ম্যাচ পরিচালনা করতে পারলে পয়েন্ট যোগ হবে। তখন আমাকে প্রমিজিং আম্পায়ারের স্বীকৃতি দিতে পারে এফআইএইচ (আন্তর্জাতিক হকি ফেডারেশন)। নইলে আরও দুয়েকটি আন্তর্জাতিক আসরের জন্য অপেক্ষা করতে হবে।’

জীবনে দুজনের অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করলেন শাহবাজ, ‘আমার এখানে আসার পেছনে লাকি ভাই আর ওস্তাদ ফজলুর বিশাল অবদান। তাদের অনুপ্রেরণায় আজ আমি আন্তর্জাতিক অঙ্গনে বাঁশি বাজাতে পারছি। আমার লক্ষ্য, বিশ্বের বড় আসরগুলোতে দেশকে প্রতিনিধিত্ব করা।’

২০১৪ সালে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে অভিষেক শাহবাজের। বয়স মাত্র ২৪ হলেও দেশের হকি অঙ্গনে তিনি পরিচিত মুখ। জাতীয় দল বা প্রিমিয়ার লিগে কখনও খেলার সুযোগ হয়নি, তবে প্রথম বিভাগ লিগে খেলেই শাণিত করেছেন নিজেকে। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের