১২ জানুয়ারি শুরু হকি দলের অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ২২:৪৪আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ২২:৪৪

গত অক্টোবরে এশিয়া কাপ চলার সময় হকি দলের অনুশীলন (ফাইল ছবি) আগামী আগস্ট-সেপ্টেম্বরে এশিয়ান গেমসে অংশ নেওয়ার লক্ষ্য জাতীয় হকি দলের। তবে সেজন্য পেরোতে হবে বাছাই পর্বের বাধা। মার্চে ওমানে অনুষ্ঠেয় বাছাই পর্বে সাফল্য পেতে বেশ আগেই মাঠে নামছে হকি দল। আগামী ১২ জানুয়ারি শুরু হবে অনুশীলন।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৩৬ জন খেলোয়াড়কে নিয়ে অনুশীলন শুরু করবেন জাতীয় দলের কোচ মাহবুব হারুন। সহকারী কোচ থাকবেন দুজন-জহিরুল ইসলাম মিতুল ও আশিকুজ্জামান। কয়েক দিন অনুশীলনের পর কয়েক জন খেলোয়াড়কে বাদ দিয়ে শুরু হবে আবাসিক ক্যাম্প।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক রবিবার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘১২ জানুয়ারি থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হবে। আমরা বেশ আগেই প্রস্তুতি শুরু করতে যাচ্ছি। ওমানে বাছাই পর্বে ভালো ফল করে ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসে জায়গা করে নিতে চাই।’

কোচ মাহবুব হারুন জানিয়েছেন, ‘জাতীয় দলের ক্যাম্প শুরু করতে বলেছে ফেডারেশন। আমরা তারই প্রস্তুতি নিচ্ছি।’

তবে ফেডারেশনের নির্বাচন কিংবা অ্যাডহক কমিটি কবে হবে, সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। ঘরোয়া হকির কার্যক্রম বন্ধ। দলবদল কবে হবে, কেউ জানেন না। লিগ নিয়ে তাই অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদকের বক্তব্য, ‘কেন হকি ফেডারেশনের নির্বাচন কিংবা অ্যাডহক কমিটি হচ্ছে না, তা বলতে পারছি না। সামনেই এশিয়ান গেমসের বাছাই পর্ব। তাই জাতীয় দলের কার্যক্রম শুরু করতে হচ্ছে। বাছাই পর্বের আগে লিগ হওয়ার সম্ভাবনা দেখছি না। তবে দলবদল যেন হয়, সেই চেষ্টা থাকবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক