জিমি-চয়নদের ফ্লাডলাইটে অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৮, ২০:৫১আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৯:০০

ফ্লাডলাইটে চলছে হকি দলের অনুশীলন। সৌজন্য ছবি ওমানে বসছে এশিয়ান গেমস বাছাই হকি প্রতিযোগিতা। ৮ মার্চ থেকে হতে যাওয়া এই আসরে থাকছে বাংলাদেশও। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে কঠোর অনুশীলন করছেন জিমি-চয়নরা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ফ্লাডলাইটেও অনুশীলন করছে বাংলাদেশ।

এশিয়া কাপ হকিতে গত বছরের অক্টোবরে ফ্লাডলাইটে হালকা অনুশীলন করার সুযোগ পেয়েছিল মাহবুব হারুনের শিষ্যরা। এবার প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখতে চাইছে না ফেডারেশন। দিনের আলোর পাশাপাশি তাই ফ্লাডলাইটেও ঘাম ঝড়াচ্ছে বাংলাদেশ হকি দল।

ওমানে গিয়ে ফ্লাডলাইটে একাধিক ম্যাচ খেলতে হবে লাল-সবুজ দলকে। প্রস্তুতি ম্যাচে কাজাখস্থান ও গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এছাড়া সেমিফাইনাল ও ফাইনাল হবে ফ্লাডলাইটে। কৃত্রিম আলোয় অনুশীলন করা প্রসঙ্গে বৃহস্পতিবার জাতীয় দলের কোচ মাহবুব হারুন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ওমানে গিয়ে আমাদের ফ্লাডলাইটে খেলতে হবে। একাধিক ম্যাচ খেলতে হতে পারে। সেই জন্য ঢাকায় সব রকমের অনুশীলন হচ্ছে।’

তিনি আরও যোগ করেছেন, ‘টিম কম্বিনেশনের দিকে জোর দিচ্ছি। পেনাল্টি কর্নার সহ সব দিকেই জোর দেওয়া হচ্ছে, যেন কোনও ঘাটতি না থাকে। ওমানে গিয়ে প্রস্তুতি ম্যাচও খেলব। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম